তালার নিচের ছোট ছিদ্রের রহস্য কী? জানুন এর গুরুত্বপূর্ণ কাজ
তালার নিচের ছোট ছিদ্রের রহস্য ও এর গুরুত্বপূর্ণ কাজ

মানবসভ্যতার শুরু থেকেই নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় তালা-চাবির ব্যবহার হয়ে আসছে। খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ায় কাঠের তৈরি পিন-লক দিয়ে এর যাত্রা শুরু হয়। পরে গ্রিক ও রোমানদের হাতে ধাতুর ব্যবহার শুরু হয় এবং প্রযুক্তি আরও উন্নত হয়। প্রথম কাঠের তৈরি 'পিন টাম্বলার' লকে ভারি কাঠের দরজার ভেতরের পিনগুলো চাবি দিয়ে সরাতে হতো। রোমানরাই প্রথম খাঁজকাটা চাবি আবিষ্কার করেন, যা বহন করা সহজ ছিল। নকশা ও আকারে নানা পরিবর্তন এলেও মূল কাঠামো প্রায় একই রয়েছে। আর তালার নিচের ছোট ছিদ্রটিও সেই গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি।

ছিদ্রটির মূল কাজ কী?

অনেকেই তালার নিচের ছোট ছিদ্রটি লক্ষ্য করেছেন, কিন্তু এর কাজ সম্পর্কে জানেন না। এটি দেখতে তুচ্ছ মনে হলেও এর কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত এটি তালার ভেতরে জমে থাকা পানি বের করতে সাহায্য করে, ফলে মরিচা ও ক্ষয়ের ঝুঁকি কমে। পাশাপাশি লুব্রিকেন্ট ব্যবহার করাও সহজ হয়। তাই দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক তালাতেই এই ছিদ্র রাখা হয়।

পানি ও ময়লা নিষ্কাশন

তালা সাধারণত ঘরের বাইরে রোদ-বৃষ্টিতে বেশি ব্যবহার করা হয়। বৃষ্টির সময় তালার ভেতরে পানি ঢুকে জমে থাকতে পারে। এই ছিদ্রটি থাকায় জমা পানি ও ধুলাবালি সহজেই বের হয়ে যায়, ফলে মরিচা ও ক্ষয়ের ঝুঁকি কমে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মরিচা প্রতিরোধ

তালার ভেতরে স্প্রিং ও বিভিন্ন সূক্ষ্ম ধাতব যন্ত্রাংশ থাকে। পানি জমে থাকলে দ্রুত মরিচা ধরে এবং তালা জ্যাম বা নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ছিদ্রটি পানি বের করে দিয়ে তালাকে মরিচা থেকে রক্ষা করে।

তেল বা লুব্রিকেন্ট দেওয়ার সুবিধা

পুরোনো তালা চাবি দিয়ে খুলতে না চাইলে বা শক্ত হয়ে গেলে, এই ছিদ্র দিয়ে সহজেই ইঞ্জিন অয়েল, নারিকেল তেল বা লুব্রিকেটিং স্প্রে ভেতরে প্রবেশ করানো যায়। ফলে তালার কার্যকারিতা মসৃণ থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বরফ জমা রোধ

অতিরিক্ত শীতের দেশে তালার ভেতরে পানি জমে বরফ হয়ে গেলে তালা লক হয়ে যায় এবং চাবি ঘোরে না। এই ছিদ্র পানি জমতে দেয় না, ফলে তীব্র শীতেও তালা সচল থাকে।

তালা মেরামতের কাজে

তালা পুরোপুরি জ্যাম বা নষ্ট হয়ে গেলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার বা বিশেষ টুলস ঢুকিয়ে লক খোলার বা মেরামতের চেষ্টা করেন।

তালার নিচের এই ছোট ছিদ্রটি পানি নিষ্কাশন, মরিচা প্রতিরোধ, লুব্রিকেশন, বরফ জমা রোধ এবং মেরামতের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তালার স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। তাই তালার এই ছোট বৈশিষ্ট্যটি আসলে বড় একটি কাজ করে।