বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা: কোন দেশে কবে?
বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা: কবে কোথায়?

বিশ্বজুড়ে ঈদুল আজহার তারিখ ঘোষণা

হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। চাঁদ দেখার ভিত্তিতে সৌদি আরব পবিত্র ঈদুল আজহা ও আরাফা দিবসের তারিখ ঘোষণা করেছে। একইভাবে, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসছে ঈদুল আজহার আনুষ্ঠানিক ঘোষণা। আজ সোমবার (১৮ মে) বাংলাদেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে।

বিভিন্ন দেশে ঈদুল আজহার তারিখ

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানসহ বেশিরভাগ দেশ আগামী ২৭ মে বুধবার কুরবানি পালন করবে। এর আগে ২৬ মে মঙ্গলবার পালিত হবে পবিত্র হজ বা আরাফা দিবস।

সৌদি আরব

সৌদি আরবের রাজকীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ২৬ মে মঙ্গলবার অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংযুক্ত আরব আমিরাত ও ওমান

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান ২৭ মে বুধবার ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে।

পাকিস্তান ও ভারত

দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের পক্ষ থেকেও ২৭ মে বুধবার ঈদ পালনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। ভারতেও একই দিনে ঈদ উদযাপিত হবে।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও তুরস্ক

মুসলিম প্রধান দেশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং তুরস্কেও আগামী ২৭ মে বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া তিউনিসিয়াও একই দিনে ঈদ পালন করবে।

ব্রুনাই

অন্যদিকে, ব্রুনাইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল আজহা একদিন পিছিয়ে আগামী ২৮ মে বৃহস্পতিবার উদযাপিত হবে। দেশটিতে আরাফা দিবস পালিত হবে ২৭ মে বুধবার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশ

বাংলাদেশের আকাশে আজ সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।