রাজধানীর বাসিন্দাদের জন্য বৃহস্পতিবার (১৪ মে) একটি গুরুত্বপূর্ণ তথ্য। দৈনন্দিন কেনাকাটা বা জরুরি কাজে বের হওয়ার আগে জেনে নিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকবে। পরিকল্পনা করে বাসা থেকে বের হলেও অনেক সময় বিপত্তিতে পড়তে হয়, যদি দেখা যায় সেখানকার কার্যক্রম বন্ধ। এতে মূল্যবান সময় নষ্ট হয় এবং বিড়ম্বনায় পড়তে হয়। তাই বাইরে বের হওয়ার আগে এই তালিকা জেনে নিন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
বৃহস্পতিবার রাজধানীর ২৬টি এলাকার দোকানপাট বন্ধ থাকবে। এলাকাগুলো হলো: মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক।
বন্ধ থাকবে যেসব মার্কেট
এছাড়া নির্দিষ্ট কিছু মার্কেটও বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট।
তাই আজ কেনাকাটা বা অন্য কোনো কাজে বের হওয়ার আগে এই তালিকা মাথায় রাখুন। এতে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে সময় বাঁচাতে পারবেন।



