গ্লাস স্কিনের জায়গা নিচ্ছে ক্লাউড স্কিন: ২০২৬ সালে সৌন্দর্যের নতুন ট্রেন্ড
গ্লাস স্কিনের জায়গা নিচ্ছে ক্লাউড স্কিন: নতুন ট্রেন্ড

বিগত কয়েক বছর ধরে সৌন্দর্যপ্রেমীদের কাছে ‘গ্লাস স্কিন’ ছিল এক ধরনের স্বপ্ন। কোরিয়ান স্কিনকেয়ার থেকে জনপ্রিয় হয়ে ওঠা এই ট্রেন্ডের মূল আকর্ষণ ছিল আয়নার মতো উজ্জ্বল, ডিউই বা শিশিরভেজা ত্বক। বহু বছর ধরেই বিউটি ইন্ডাষ্ট্রিতে রাজত্ব করেছে এই ‘গ্লাস স্কিন’।

২০২৬ সালে সৌন্দর্য জগতে পরিবর্তন

তবে ২০২৬ সালে এসে সৌন্দর্য জগতে দেখা যাচ্ছে নতুন এক পরিবর্তন। সেই চকচকে গ্লো থেকে সরে এসে এখন অনেকেই ঝুঁকছেন আরও স্বাভাবিক আর কোমল একটি লুকের দিকে। আর সেই নতুন ট্রেন্ডের নাম ‘ক্লাউড স্কিন’। নামের মতোই এই লুকের মূল বৈশিষ্ট্য হলো মেঘের মতো নরম, মসৃণ ও স্বাভাবিক দেখানো ত্বক।

ক্লাউড স্কিনের বৈশিষ্ট্য

গ্লাস স্কিনের মতো এতে অতিরিক্ত উজ্জ্বলতার ওপর জোর দেওয়া হয় না। বরং ফোকাস থাকে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক তৈরির দিকে। বিউটি লাভারদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই ট্রেন্ড মূলত তাদের জন্য, যারা ‘পারফেক্টলি ইমপারফেক্ট’ সৌন্দর্যে বিশ্বাস করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ