শসা দিয়ে ফেসপ্যাক বানিয়ে দূর করুন রোদে পোড়া দাগ
শসা দিয়ে ফেসপ্যাক বানিয়ে দূর করুন রোদে পোড়া দাগ

গরমকালে ত্বকের যত্ন নেওয়া বেশ জরুরি। বিশেষ করে যখন বাইরে বেরোনো হয়, তখন রোদে পোড়া দাগ, ব্রণ, এবং ত্বকের জ্বালাপোড়া সাধারণ সমস্যা হয়ে দাঁড়ায়। মেকআপ ব্যবহারের পরও ত্বক নাজেহাল হয়ে যায়। তাই ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়া ভালো। শসা দিয়ে সহজেই বানানো যায় বিভিন্ন ফেসপ্যাক, যা রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক শসার ফেসপ্যাকের কয়েকটি কার্যকরী রেসিপি।

শসা ও অ্যালোভেরা প্যাক

দুই চামচ শসার রস ও এক চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এটি ত্বকের জ্বালাপোড়া কমায় এবং হিট র্যাশ থেকে রেহাই দেয়। অ্যালোভেরা ত্বককে শীতল রাখে এবং শসা ট্যান দূর করতে সহায়তা করে।

শসা ও লেবুর প্যাক

একটি গোটা শসা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এর সঙ্গে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই প্যাকটি রোদে পোড়া কালো দাগ বা ট্যান দূর করতে বিশেষভাবে উপযোগী। প্যাকটি ১০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শসা ও বেসন প্যাক

দুই চামচ শসার রসের সঙ্গে এক চামচ বেসন মিশিয়ে নিন। এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। বেসন ত্বকের বাড়তি তেল শুষে নেয় এবং ত্বককে জেল্লাদার করে তোলে। এটি একটি ভালো স্ক্রাবার হিসেবেও কাজ করে, যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

শসা ও টকদই প্যাক

স্পর্শকাতর ত্বকের জন্য শসা ও টকদই প্যাক ব্যবহার করুন। যদি ত্বকে ব্রণ বা ফুস্কুড়ির সমস্যা বেশি হয়, তাহলে শসার রসের সঙ্গে টকদই মিশিয়ে মুখে লাগান। এই প্যাকটি আধাঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। এটি শুষ্ক ত্বকের জন্যও উপকারী। দই ত্বককে ময়েশ্চারাইজ করে এবং শসা ত্বককে ঠান্ডা রাখে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ