রসুনের উপকারিতা বলে শেষ করা যাবে না। এটি শুধু রান্নার স্বাদ বাড়ায় না, বরং একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে। সকালে খালি পেটে রসুন খেলে ঠান্ডা লাগা কমে যায় এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত পরিশুদ্ধ রাখে। নিউমোনিয়া, ব্রংকাইটিস, হাঁপানি ও হুপিং কাশির মতো ভাইরাস ও সংক্রমণজনিত রোগ প্রতিরোধে রসুন কার্যকর। যক্ষ্মা রোগীদের জন্যও দিনে কয়েক কোয়া রসুন খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
রসুনের আরও কিছু গুণ
রসুন একটি প্রাকৃতিক সুপারফুড, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তবে সবচেয়ে আশ্চর্যজনক উপকার পেতে পারেন রাতে বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে। সকালে উঠে নিজেকে চিনতে পারবেন না! কারণ রসুন ওজন কমাতে বিশেষজ্ঞ, বিশেষ করে পেটের মেদ কমানোতে। কাঁচা রসুনের সালফার শরীর থেকে টক্সিন দূর করে, হজমশক্তি বাড়ায় এবং বিপাক হার উন্নত করে, ফলে ওজন দ্রুত কমে।
বালিশের নিচে রসুন রাখলে কী হয়?
প্রাচীন ইউরোপে বালিশের তলায় রসুন রেখে ঘুমানোর প্রচলন ছিল, কারণ এতে ম্যাজিকের মতো ফল মিলত। এখন প্রশ্ন আসতে পারে— আসলে কী হয়? রাতে ঘুম না আসলে বালিশের নিচে রসুন রাখুন, ঘুম আসবে দ্রুত। এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। রসুনে থাকা অ্যালিসিন নামক অ্যান্টিবায়োটিক ঘুমের সময় নাকে গিয়ে জীবাণু দূর করে এবং নাকের বন্ধভাব খুলে দেয়, ফলে ঘুম মসৃণ হয়। নাক ডাকা ও বারবার ঘুম ভাঙার সমস্যাও কমে।
অন্যান্য উপকারিতা
বালিশের নিচে রসুন রাখলে মশা-মাছি দূরে থাকে। প্রতিদিন এই অভ্যাস করলে সকালে শরীর চনমনে লাগে, কারণ রসুনে ভিটামিন বি১ ও বি৬ থাকে, যা মেলাটোনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে স্নায়ু শান্ত করে এবং গভীর ঘুম নিশ্চিত করে।
আকুপাংচার বিশেষজ্ঞ ডা. অ্যালেক্স হায়ার বলেন, অনেক সংস্কৃতিতে বিশ্বাস করা হয় রসুন অশরীরী আত্মা ও নেতিবাচক শক্তি দূরে রাখে, যদিও এটি লোককথা। তবে তিনি বলেন, ঘরোয়া টোটকা হিসেবে এটি দারুণ কাজ করে। রাতে বালিশের তলায় কাঁচা রসুন রাখলে হতাশা দূর হয়, নেতিবাচক শক্তি চলে যায় এবং জীবন পজিটিভ এনার্জি, আনন্দ ও সাফল্যে ভরে ওঠে।



