অক্সফোর্ড গবেষণা: চুমুর উৎপত্তি বানরের খেলা, জেনে নিন ৪ ধরনের বিশেষ চুমু
ঠোঁটে ঠোঁট রেখে চুমু দেওয়া এখন একটি সাধারণ বিষয় হলেও প্রথম চুমুর অনুভূতি কখনোই ভোলার নয়। উষ্ণ সেই স্মৃতি বারবার ফিরে আসে, অনেকটা প্রিয় গানের প্লেলিস্টের মতো। চুমু শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটি সম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার একটি শক্তিশালী মাধ্যম।
চুমু কেবল প্রেম বা শারীরিক ঘনিষ্ঠতার জন্য নয়, এটি স্নেহ, আবেগ ও অনুভূতিরও প্রকাশ। দেহ থেকে দেহে বিশ্বাসের নিঃশব্দ বার্তা পৌঁছে দেয় এই চুমু, যা একধরনের শক্তি সঞ্চালন বা তরঙ্গ হিসেবে কাজ করে। শেক্সপিয়রের জুলিয়েটও রোমিওর ঠোঁটে চুমু খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলেন, যা চুমুর গভীরতা প্রকাশ করে।
চুমুর প্রাগৈতিহাসিক উৎপত্তি
অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ফ্লোরিডা ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকদের নতুন এক গবেষণা মতে, চুমুর উৎপত্তি আমাদের আদিম পূর্বপুরুষ গ্রেট এপদের মধ্যে। অর্থাৎ, চুমু আসলে বানরের খেলা হিসেবে শুরু হয়েছিল।
গবেষকরা শিম্পাঞ্জি, ওরাংওটাং এবং বনবোদের আচরণ বিশ্লেষণ করে দেখেছেন যে, আজ থেকে প্রায় ২ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ বছর আগে গ্রেট এপদের এক সাধারণ পূর্বপুরুষ প্রথম চুমু খাওয়া শুরু করেছিল। প্রাগৈতিহাসিক সেই আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ আজও প্রেম-ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী ভূমিকা রাখে।
চুমুর বিভিন্ন ধরন ও তাদের গভীরতা
আপনার প্রিয়জনের ঠোঁটে ঠোঁট রাখার আগে জেনে নিন চুমুর কিছু বিশেষ ধরন ও তাদের অর্থ:
- কপালে চুমু: কপালে চুমু খাওয়ার অর্থ হলো ভালোবাসার পাশাপাশি স্নেহ ও সম্মানের প্রকাশ। এই চুমুকে ‘স্টার্টার কিস’ বলা হয়, যা সম্পর্কের ভিত মজবুত করতে সহায়ক। ব্যস্ততার মাঝে মাত্র দুই সেকেন্ডের জন্য সঙ্গীর কপালে ঠোঁট ছোঁয়ালে সম্পর্কের সব রাগ-অভিমান দূর হয়ে যায়।
- লিঙ্গারিং কিস: প্রথম প্রেম বা প্রথম চুমুর সময় হৃদস্পন্দন বেড়ে যায়, তখন ফ্রেঞ্চ কিস করা সম্ভব হয় না। লিঙ্গারিং কিস হলো এমন একটি অনুভূতি, যেখানে দুজনের ঠোঁট আলতোভাবে ছুঁয়ে থাকে এবং ভালোবাসা গভীরভাবে প্রকাশ পায়।
- সিঙ্গেল লিপ কিস: যৌনতায় মেতে ওঠার শুরুতে এই চুমু একটি সাধারণ বিষয়। এটি কিছুটা স্যান্ডউইচের মতো, যেখানে একজনের দুটি ঠোঁটের মাঝে অন্যজনের একটি ঠোঁট থাকে। সম্পর্কে এই চুমুর চাহিদা সবচেয়ে বেশি।
- ইয়ারলোব কিসিং: মানুষের কানে একাধিক স্নায়ু শেষ হয়, তাই এই পয়েন্টে ঠোঁট ছোঁয়ালে শরীরে উদ্দীপনা তৈরি হয়। ঠোঁটে চুমু না খেয়েও শারীরিক বা যৌন অনুভূতি জাগাতে ইয়ারলোব কিসিং একটি কার্যকরী পদ্ধতি।
চুমু শুধু ভালোবাসা দিবসের জন্য সীমাবদ্ধ নয়, সঙ্গী পাশে থাকলে প্রতিদিনই চুমুর মাধুর্য উপভোগ করা যায়। ফ্রেঞ্চ কিসে রোমান্টিকতার ছোঁয়া থাকলেও সবাই এতে পারদর্শী নয়, তবে প্রতিটি চুমুই সম্পর্ককে সমৃদ্ধ করে তোলে।
