ভালোবাসায় সেকেন্ড চান্সে নতুন জীবন শুরু তারকাদের
ভালোবাসায় সেকেন্ড চান্সে নতুন জীবন শুরু তারকাদের

সম্পর্ক শেষ হলেই জীবন শেষ হয় না। ভালোবাসায় নিজেকে সেকেন্ড চান্স দিয়ে ভরপুর আনন্দে বাঁচছেন বলিউড, টালিউড আর আমাদের দেশের তারকারা। অনুপ্রেরণা হচ্ছেন অনেকেরই। সামাজিক মাধ্যমে নিজেদের প্রেমময় আর হ্যাপি মোমেন্টের ছবি শেয়ার করেন তাঁরা। বিয়ের ছবিও। সম্প্রতি জানা যাচ্ছে বলিউডের জেনিফার উইঙ্গেটও আগের বিচ্ছেদের পর দীর্ঘ সিঙ্গেল লাইফ কাটিয়ে এখন বিয়ে করতে যাচ্ছেন। তাঁদের সবার প্রতি রইল শুভকামনা।

প্রথম প্রেমে ব্যর্থ, দ্বিতীয় প্রেমে সফল

গত বছর কর্পোরেট কর্মকর্তা তানজিম তৈয়বকে বিয়ে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। আগের সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা পার হয়ে পরিবারের মধ্যস্থতায় এই বিয়ে করেন তিনি।

অভিনেতা দেবমাল্য চক্রবর্তী দীর্ঘদিনের বন্ধু টালিউড সুন্দরী মধুমিতা সরকারের। তাঁরই হাত ধরেছেন এই অভিনেত্রী। সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর এক সাড়া জাগানো বাঙালি বিয়ের অনুষ্ঠানে দুই হাত এক হয় দেবমাল্য-মধুমিতার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও কয়েকটি অনুপ্রেরণাদায়ক গল্প

স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিচ্ছেদের পর চমৎকার মানুষ সাইফ বসুনিয়াকে বিয়ে করেন তানজিকা আমিন। তাঁদের প্রেমময় সুন্দর মুহূর্তের ছবিগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।

লম্বা সময় ধরে অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে প্রথম বিচ্ছেদের ট্রমা কাটিয়ে সামান্থা রুথ প্রভু বিয়ে করেছেন পরিচালক রাজ নিদিমোরুকে। এরপর থেকেই এই হেলদি রিলেশনশিপের কল্যাণে ডিপ্রেশন কাটিয়ে উঠছেন সামান্থা।

অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলী খান। তাঁরা এখন বলিউডের পাওয়ার কাপল বলে পরিচিত।

প্রথম বিচ্ছেদের পর দক্ষিণি অভিনেতা সিদ্ধার্থকে বিয়ে করেন অদিতি রাও হায়দারী। তাঁদের লাভি ডাভি ছবিগুলো দেখলেই মন ভরে যায়।

আগের বিচ্ছেদের পর গায়িকা ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা বিয়ে করেন বন্ধু হাসান আজাদকে। তাঁদের এই সুন্দর ছবিগুলো বলে, ভালোবাসায় সেকেন্ড চান্স পেলে তা নিয়ে দেখা উচিত।

ছবি: ইন্সটাগ্রাম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ