পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

পরিবেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান

বাংলাদেশে প্রথম জাতীয় পরিবেশনীতি ঘোষিত হয় ১৯৯২ সালে। মধুপুর বনকে পত্রঝরা বন বলা হয়। ‘সোয়াম্প ফরেস্ট’ বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত। এলিফ্যান্ট পয়েন্ট কক্সবাজারে অবস্থিত। পচাব্দী গাজী বাঘ শিকার করার জন্য বিখ্যাত। মাশরুম একপ্রকার ছত্রাক। পৃথিবীতে মিঠাপানি রয়েছে শতকরা ১ ভাগ। বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট হলো আমাজন বন।

বিশ্ব দিবস ও অন্যান্য তথ্য

বিশ্ব পানি দিবস ২২ মার্চ পালিত হয়। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২২ মে পালিত হয়। সয়াবিন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ আর্জেন্টিনা। গ্লোবাল টাইগার ফোরামের (GTF) ২০২৫ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনের বাঘের সংখ্যা ১৪৬টি। বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে। ‘ব্লু ইকোনমি’ হলো সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি। ইউরোপের শস্যভান্ডার বলা হয় ইউক্রেনকে। ‘ব্লু ইকোনমি’ অর্থনীতির ধারণা প্রদান করেন অধ্যাপক গুন্টার পাউলি। ETP–এর পূর্ণরূপ Effluent Treatment Plant। বর্তমানে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪ ভাগের ১ ভাগ হয় চীনে। কপ-৩১ তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত হবে।

পরিবেশ দিবস ও সংরক্ষণ

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন পালিত হয়। পৃথিবী দিবস ২২ এপ্রিল পালিত হয়। ‘প্রজেক্ট টাইগার’ কর্মসূচিটি ভারতের। বিশ্বে সবচেয়ে বেশি বাঘ আছে ভারতেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ