রোববার সকাল থেকে রাজধানীর আবহাওয়া শুষ্ক ছিল। তবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।
পশ্চিমা নিম্নচাপের প্রভাব
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা নিম্নচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সোমবারের মধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় (সকাল ৯টা থেকে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এক-দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।



