বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় ঢাকা, মান 'অস্বাস্থ্যকর'
বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় ঢাকা, মান অস্বাস্থ্যকর

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বায়ুদূষণে বিশ্বের ১২২ শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৬৬। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তবে রাজধানীর নয় স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ।

বায়ুদূষণের পরিস্থিতি

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর কয়েকটি এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে ধানমন্ডি। এ এলাকার বায়ুমান ১৭৯। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে বারিধারা পার্ক রোড (১৭১), আগারগাঁও (১৭১), বেচারাম দেউড়ী (১৬৯), মিরপুরের শেওড়াপাড়া (১৬৬), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৫), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৬৫), গুলশান লেক পার্ক (১৬৪) ও গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৫৭)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ