মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, আর্থিক ক্ষতিগ্রস্ত কৃষকরা
বজ্রপাতে মৌলভীবাজারে ১৪ গবাদিপশুর মৃত্যু, কৃষকরা ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বজ্রপাতে একসঙ্গে ১৩টি গরু ও একটি মহিষসহ মোট ১৪টি গবাদিপশু মারা গেছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

ঘটনার বিবরণ

স্থানীয়রা জানান, বুধবার সকালে গবাদিপশুগুলোর মালিক প্রতিদিনের ন্যায় টিলায় ঘাস খাওয়ার জন্য রেখে আসেন। দুপুরে বজ্রসহ বৃষ্টিপাতে পৃথক ৮জন চা শ্রমিকের ১৪টি গরু এবং একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম ও জুড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মৃদৃল কান্তি দে।

প্রাণী সম্পদ অফিসের তথ্য

প্রাণী সম্পদ অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে মৃত্যু হওয়া ১৪টি গবাদিপশুর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা হবে। মৃত গবাদিপশুগুলো পার্শ্ববর্তী টিলায় পুঁতে ফেলা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের প্রতিক্রিয়া

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে জানিয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর বলেন, 'ক্ষতিগ্রস্থ কৃষকরা লিখিত আবেদন করলে ওই আবেদন জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে। ক্ষতিগ্রস্থ কৃষকদের সহযোগিতা করা হবে।'

এদিকে ঘটনাটি জানার পর মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিগ্রস্থ চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি ক্ষয়ক্ষতি পূরণে সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ