কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মন্ত্রী
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে মন্ত্রী

বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কৃষকদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছেন।

মতবিনিময় সভায় মন্ত্রীর বক্তব্য

রোববার (৩১ মে) বিকালে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আল্লাহ এবং তার দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি সুষ্ঠুভাবে পালন করবেন।

গুংইঙ্গাজুরি খালের দূষণ নিয়ে উদ্বেগ

পরিবেশমন্ত্রী বলেন, গুংইঙ্গাজুরি খালের পানি দেখে তার খুব মন খারাপ হয়েছে। পরিবেশের এমন অবস্থা হওয়ার কথা নয়। তিনি স্বচক্ষে দূষণ দেখেছেন। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। ইপিজেড কোন মন্ত্রণালয়ের অধীনে তা বিবেচ্য নয়, তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা মেনে নেওয়া যায় না। ইপিজেড যেমন প্রয়োজন, তেমনি সুষ্ঠু পরিবেশও প্রয়োজন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দায়িত্ব পালনে অঙ্গীকার

মন্ত্রী আরও বলেন, খালের পানি যেন দূষিত না হয়, তা দেখভালের দায়িত্ব তার। তিনি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করবেন। যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে স্থানীয়রা তার গাড়ি আটকে দিতে পারেন, কারণ তিনি ওই রাস্তা দিয়েই যাতায়াত করেন।

সভায় উপস্থিত ব্যক্তিরা

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ