বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ডিরেক্টর অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ২২ জুলাই ২০২৬।
পদের বিবরণ ও যোগ্যতা
পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে ফাইন্যান্সে এমবিএ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। আবেদনকারীদের অর্থ ও হিসাব বিভাগে জ্যেষ্ঠ ব্যবস্থাপনা পর্যায়ে কাজের দক্ষতা থাকতে হবে এবং কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন পাবেন। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বোনাস এবং অন্যান্য অনুমোদিত সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২২ জুলাই ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
অন্যান্য তথ্য
পদসংখ্যা নির্ধারিত নয়। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।



