ডিমের সঙ্গে কোন খাবার খেলে বিপদ? জানুন বিশেষজ্ঞের মতামত
ডিমের সঙ্গে কোন খাবার খেলে বিপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

ডিম বাঙালির রান্নাঘরে এক অনিবার্য উপাদান। ছোট-বড় সবারই পছন্দের খাবার ডিম। সকালের নাশতায় তাড়াহুড়োর কারণে অনেকেই ডিম খান, সঙ্গে রাখেন পাউরুটি ও কলা। কেউ কেউ অফিসে ডিম নিয়ে যান, বাচ্চাদের টিফিনেও ডিম দেওয়া হয়। কিন্তু জানেন কি, কিছু সাধারণ খাবারের সঙ্গে ডিম খাওয়ার অভ্যাস উল্টোভাবে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে? বিশেষজ্ঞদের মতে, কিছু খাবারের সঙ্গে ডিম খেলে তার পুষ্টিগুণ হারিয়ে যায়, এমনকি হজমের গোলযোগ থেকে শুরু করে দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। যেমন দুধ ও আনারস—এই দুই খাবার একসঙ্গে খেলে প্রচুর গ্যাস হয়। তেমনি ডিমের সঙ্গেও কিছু খাবার খাওয়া উচিত নয়। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন খাবার ভুলেও ডিমের সঙ্গে খাবেন না।

সয়াবিনের দুধের সঙ্গে ডিম খাওয়ার বিপদ

সয়াবিনের দুধ ও ডিম কখনোই একসঙ্গে খাবেন না। কারণ, যেকোনও দুধের জিনিসের সঙ্গে ডিম খাওয়া যায় না। চিকিৎসকরা বলেন, এগুলি একসঙ্গে খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও অন্ত্রে নানা সমস্যার সৃষ্টি হয়।

চা বা কফির সঙ্গে ডিম না খাওয়ার কারণ

চা বা কফি খাবার এক ঘণ্টা আগে ডিম খেতে পারেন, বা এসব খাবার খাওয়ার এক ঘণ্টা পরে ডিম খেতে পারেন। চায়ের সঙ্গে বা চা খাওয়ার কিছুক্ষণ পরেই ডিম খাবেন না। এতে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা বাড়তে থাকবে। এমনকি ডিম হজমে সমস্যা ও বমিও হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়রন সাপ্লিমেন্টের সঙ্গে ডিম খেলে কী হয়?

ডিম খাওয়ার পরেই ওষুধ খাবেন না। বিশেষ করে আয়রন বা কোনো ধরনের সাপ্লিমেন্ট খেলে, ডিমের ক্যালসিয়াম সেগুলো শোষণে বাধা দেবে। এতে কোনো উপকারই হবে না, উল্টে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাজা খাবারের সঙ্গে ডিম খাওয়ার ঝুঁকি

শীতকালে ডিপ ফ্রাই অর্থাৎ ভাজা খাবারের সঙ্গে ডিম একদমই খাবেন না। ভাজা মাংসের সঙ্গে অনেক সময় শীতকালে অনেকে চা বা কফি খেয়ে থাকেন, তবে এটি একদমই উচিত নয়। এতে হজমের সমস্যা দেখা দেবে, সেই সঙ্গে শরীরের মেদ বাড়বে। চিকিৎসকরা বলছেন, এই দুটি জিনিস একসঙ্গে খেলে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, এমনকি কাজের এনার্জিও কমবে।

মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে ডিম খাওয়ার ক্ষতি

ডিম ও মিষ্টি জাতীয় কোনও খাবার একসঙ্গে খাবেন না। এই দুই খাবার একসঙ্গে খেলে শরীরের রক্ত ক্রমশ জমাট বাঁধতে থাকবে, যা আপনার শরীরের জন্য খুব খারাপ। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা কখনোই ডিম ও মিষ্টি জাতীয় খাবার একসঙ্গে খাবেন না।

কলার সঙ্গে ডিম খাওয়া কি ঠিক?

সকালের নাশতায় অনেকেই ডিম, কলা ও পাউরুটি খান। ডিমের সঙ্গে কলা একদমই খাওয়া ঠিক নয়। এই দুটি একসঙ্গে খেলে হজম করতে অসুবিধা হবে। যেহেতু ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, তাই দুটি খাবারই আপনার পেটকে ক্রমশ ভার করে তুলতে পারে। তাই আগে ডিম খাবেন, নয়তো কলা খাবেন—একসঙ্গে কখনোই খাবেন না।

পনির ও ডিম একসঙ্গে খেলে কী হয়?

ডিমের সঙ্গে পনিরেরও ঠিক মিলমিশ হয় না। পনিরে উচ্চ প্রোটিন রয়েছে, ফ্যাটের মাত্রাও বেশি। ডিমও প্রোটিন সমৃদ্ধ। কাজেই ডিমের সঙ্গে পনির খেলে শরীরে প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট ঢুকবে। এতে হজমের গোলমাল তো হবেই, ক্যালোরিও বেড়ে যাবে।

মাংসের সঙ্গে ডিম খাওয়ার সমস্যা

ডিমের সঙ্গে ভুলেও মাংস খাবেন না। এই ভুলটিও অনেকে করে থাকেন। ডিম এবং মাংস উভয়েই উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ফলে হজমে গোলমাল হবেই। আর একসঙ্গে এত প্রোটিন খেলে তাতে ওজনও বাড়বে। অনেকেই ডিম, মাছ, মাংস একসঙ্গে খান—এই অভ্যাস একেবারেই স্বাস্থ্যকর নয়।