বর্ষাকালে নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে ব্যাগে কিছু জরুরি জিনিস রাখা আবশ্যক। বৃষ্টি, জলাবদ্ধতা ও পিচ্ছিল রাস্তায় যাত্রীদের বাড়তি সতর্কতা প্রয়োজন।
ছাতা ও রেইনকোট
বর্ষাকালে ছাতা ও রেইনকোট অত্যাবশ্যক। হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা উচিত। এতে করে কাপড় ভিজে যাওয়ার ঝুঁকি কমে।
ওষুধ ও প্রাথমিক চিকিৎসা
যাত্রার সময় মাথাব্যথা, জ্বর, সর্দি-কাশির ওষুধ ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা জরুরি। বর্ষায় সংক্রমণ বাড়ে, তাই অ্যান্টিসেপটিক ক্রিম ও ব্যান্ডেজ রাখা ভালো।
পানির বোতল ও শুকনো খাবার
দীর্ঘ যাত্রায় পানিশূন্যতা এড়াতে পানির বোতল রাখুন। শুকনো খাবার যেমন বিস্কুট, চানাচুর বা এনার্জি বার সঙ্গে রাখা যেতে পারে।
অতিরিক্ত কাপড় ও জুতা
ভিজে গেলে পরিবর্তনের জন্য একটি অতিরিক্ত জামা ও জুতা রাখুন। পলিথিন ব্যাগে মুড়িয়ে রাখলে কাপড় ভিজবে না।
টর্চলাইট ও পাওয়ার ব্যাংক
বর্ষায় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে, তাই টর্চলাইট ও মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাংক রাখা জরুরি।
জরুরি নথি ও নগদ টাকা
প্রয়োজনীয় নথি যেমন আইডি কার্ড, টিকিট ও নগদ টাকা ওয়াটারপ্রুফ কভারে রাখুন।
বর্ষাকালে নিরাপদ যাত্রায় এই জিনিসগুলো ব্যাগে রাখলে স্বস্তি ও নিরাপত্তা বাড়ে।



