শোল-লাউ তরকারি: সহজ উপকরণে ঘরোয়া স্বাদের দারুণ পদ
শোল-লাউ তরকারি: সহজ উপকরণে ঘরোয়া স্বাদ

হালকা মসলার ঘ্রাণে আর দেশি স্বাদের এক দারুণ পদ হলো শোল-লাউ তরকারি। সহজ উপকরণে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু রান্নাটি, যা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

উপকরণ

  • কচি লাউ ১টি
  • শোল মাছের টুকরো ৮-১০টি
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ২ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ ৭-৮টি
  • পরিমাণমতো পানি

প্রস্তুত প্রণালি

প্রথমে শোল মাছের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। লাউয়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন।

কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হলে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পানি দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মসলা কষানো হয়ে এলে শোল মাছের টুকরো দিয়ে ভেজে নিন। মাছ ভাজা হয়ে গেলে আলাদা করে তুলে রাখুন।

এরপর একই কড়াইয়ের মসলায় লাউ ও প্রয়োজনমতো লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে রান্না করুন। লাউ নরম ও সিদ্ধ হয়ে এলে এতে ভাজা শোল মাছ, কাঁচামরিচ, ধনেপাতা কুচি এবং সামান্য জিরা গুঁড়া দিয়ে আবার ঢেকে রান্না করুন।

তরকারিটি মাখামাখা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ