রুশ সালাদ তৈরির সহজ রেসিপি ও উপকরণ
রুশ সালাদ তৈরির সহজ রেসিপি

রুশ সালাদ

ছবি: খালেদ সরকার

উপকরণ

  • আলু কিউব ১ কাপ (সেদ্ধ)
  • গাজর কিউব আধা কাপ (সেদ্ধ)
  • মটরশুঁটি সিকি কাপ (সেদ্ধ)
  • আপেল কিউব আধা কাপ
  • ডিম সেদ্ধ ২টি (কিউব করা)
  • হাড় ছাড়া মুরগি ১ কাপ (সেদ্ধ ও কিউব করা)

ছবি: খালেদ সরকার

ড্রেসিংয়ের উপকরণ

  • মেয়নেজ এক কাপের তিন ভাগের এক ভাগ
  • টমেটো কেচাপ ৩ চা-চামচ
  • ঘন ক্রিম ২ চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া সামান্য
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • চিনি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

প্রণালি

ড্রেসিংয়ের সব উপকরণ প্রথমে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর একটি বড় বাটিতে আলু, গাজর, মটরশুঁটি, আপেল, ডিম ও চিকেন মিশিয়ে নিন। ড্রেসিং ঢেলে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে পরিবেশনের পাত্রে রাখুন। ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন: ফুটবলে আপনার প্রিয় দেশের জনপ্রিয় খাবারগুলো সম্পর্কে জেনে নিন। ১৬ জুন ২০২৬। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

রসনা থেকে আরও পড়ুন: রেসিপি, স্বাদ, খাবার, নকশা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ