রুই পোস্ত কাসুন্দি রেসিপি: ভাতের সাথে জমবে দারুণ
রুই পোস্ত কাসুন্দি: ভাতের সাথে জমবে দারুণ

মাছের ঝোল বা ঝাল তো অনেক খাওয়া হয়, কিন্তু পোস্ত আর কাসুন্দি দিয়ে তৈরি এই রুই পোস্ত কাসুন্দির স্বাদ একেবারেই আলাদা। সর্ষের ঝাঁঝ, পোস্ত আর মশলার সুন্দর সমন্বয়ে তৈরি এই পদ ভাতের সঙ্গে জমে যায় দারুণ।

উপকরণ

প্রথমে ৪ পিস রুই মাছ নুন ও হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিন। এরপর একটি মশলার পেস্ট তৈরি করে নিন। এর জন্য লাগবে ২ চামচ পোস্ত বাটা, ৪ চামচ কাসুন্দি (সাদা ও কালো সরিষা) বাটা, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো।

প্রস্তুত প্রণালী

এবার কড়াইতে তেল গরম করে তাতে কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন। এরপর তৈরি করা মশলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে দিলে আধা কাপ পানি, স্বাদমতো লবন ও সামান্য চিনি দিয়ে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর ভাজা মাছগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করুন। ঝোল ফুটে উঠলে ওপরে ধনিয়াপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু রুই পোস্ত কাসুন্দি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ