চট্টগ্রামে শুরু হচ্ছে চতুর্থ পাক্কা রাঁধুনি প্রতিযোগিতা
চট্টগ্রামে চতুর্থ পাক্কা রাঁধুনি প্রতিযোগিতা শুরু

চট্টগ্রামে চতুর্থবারের মতো শুরু হচ্ছে দেশীয় রান্নার প্রতিযোগিতা কনফিডেন্স সল্ট-প্রথম আলো ‘পাক্কা রাঁধুনি ২০২৬’। এবারের থিম ‘দেশীয় রান্না’। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ মে পর্যন্ত নিবন্ধন করা যাবে। ইতিমধ্যে ২৮ এপ্রিল থেকে নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়েছে।

নিবন্ধন প্রক্রিয়া

প্রতিযোগীরা গুগল লিংক, হোয়াটস অ্যাপে অথবা সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করতে পারবেন। প্রথমে নিজস্ব একটি দেশীয় রান্নার রেসিপি লিখিত আকারে অথবা হোয়াটসঅ্যাপে জমা দিতে হবে। জমাকৃত রেসিপির ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা হবে।

দ্বিতীয় পর্ব

দ্বিতীয় পর্বে নির্বাচিত প্রতিযোগীরা নিজ নিজ বাসা থেকে প্রস্তুত করা রেসিপি নিয়ে নির্ধারিত তারিখে নির্ধারিত ভেন্যুতে উপস্থিত হবেন এবং বিচারকদের সামনে তা উপস্থাপন করবেন। এই প্রক্রিয়ার ওপর ভিত্তি করে ১০ প্রতিযোগীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চূড়ান্ত পর্ব

চূড়ান্ত পর্বের সব প্রতিযোগীকে বিচারকদের সামনে রান্না করতে হবে। সব উপকরণ প্রথম আলোর পক্ষ থেকে দেওয়া হবে। শেষে বিচারকেরা সেরা রাঁধুনি বাছাই করে পুরস্কার প্রদান করবেন।

পূর্ববর্তী আসর

গত বছরের মে মাসে পাক্কা রাঁধুনির তৃতীয় আসর বসেছিল। এতে অংশ নিতে ৭০০ রাঁধুনি আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে ২০০ জনকে মনোনীত করা হয়। এরপর রেসিপি দেখে ৩২ জনকে দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে ১০ জন চূড়ান্ত পর্বে অংশ নেন।

আবেদনের ঠিকানা

প্রতিযোগিতায় অংশ নিতে দেশীয় একটি রান্নার বিস্তারিত রেসিপির সঙ্গে নাম-ঠিকানা, পেশা, মুঠোফোন নম্বর ও ছবি পাঠাতে হবে। ঠিকানা: প্রথম আলো চট্টগ্রাম অফিস, এ এস টাওয়ার, হিলভিউ আবাসিক এলাকা (শিশু একাডেমির পাশে), পাঁচলাইশ, চট্টগ্রাম। অথবা হোয়াটসঅ্যাপে ০১৬৮০২৭৫৮২৩ নম্বরে। পাশাপাশি লিংকের মাধ্যমেও নিবন্ধন করা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ