বৈশাখে অতিথি আপ্যায়নে আম লস্যি রেসিপি
বৈশাখে অতিথি আপ্যায়নে আম লস্যি রেসিপি

বৈশাখের তীব্র গরমে অতিথি আপ্যায়নে আম লস্যি

বৈশাখ মাসে বৃষ্টির পরিবর্তে শুরু হয়েছে কাঠফাটা রোদ। এই দাবদাহে জনজীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এমন আবহাওয়ায় বাড়িতে অতিথি আসলে তাদের শরীর জুড়ানোর চিন্তায় গৃহকর্তার কপালে ভাঁজ পড়ে। বাজারে ঠান্ডা পানীয়ের অভাব নেই, তবে ঘরে তৈরি স্বাস্থ্যকর পানীয় দিয়ে আতিথেয়তা জমে ওঠে, সেইসঙ্গে শরীরের যত্নও হয়।

আম লস্যি কেন বিশেষ?

এমন পরিস্থিতিতে আম লস্যি বানিয়ে অতিথিকে তাক লাগিয়ে দিতে পারেন। পাকা আম ও দইয়ের এই যুগলবন্দি ককটেল শরবত বানানো খুবই সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই আম লস্যি, যা অতিথিকে অবাক করবে।

উপকরণ

  • পাকা আমের টুকরো: ১ কাপ
  • টকদই (লো ফ্যাট): ১ কাপ
  • ঠান্ডা দুধ: ১/২ কাপ
  • মধু বা প্রাকৃতিক সুইটনার: ১-২ টেবিল চামচ
  • এলাচ গুঁড়ো: ১ চিমটি
  • বরফ কুচি: প্রয়োজনমতো

প্রণালি

প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের টুকরোগুলো নিন। আমটি মসৃণ পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। আমের পাল্প তৈরি হলে এতে একে একে লো-ফ্যাট দই, ঠান্ডা দুধ ও মধু দিন। সুগন্ধের জন্য এলাচ গুঁড়ো দিতে ভুলবেন না। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন। যখন ঘন মিশ্রণ তৈরি হবে, তখন তাতে কয়েক টুকরো বরফ দিন। আরও একবার হালকা ব্লেন্ড করে নিলেই তৈরি আম লস্যি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবেশন

গ্লাসে ঢেলে ওপর থেকে সামান্য আমের কুচি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। অল্প সময়ে তৈরি এই পানীয় আপনাকে দিনভর চনমনে রাখবে এবং শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ