গ্রীষ্মকাল মানেই কাঁচা আমের উপস্থিতি। আর এই কাঁচা আম দিয়েই তৈরি করতে পারেন অসাধারণ একটি ডেজার্ট—টক-ঝাল-মিষ্টি পুডিং। এটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি স্বাদে অনন্য। নিচে দেওয়া হলো সহজ একটি রেসিপি, যা অনুসরণ করে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই মজাদার পুডিং।
উপকরণ
- কাঁচা আম: ২টি
- কাঁচা মরিচ: ১টি
- পানি: ২ কাপ
- শুকনা মরিচের গুঁড়া: ১ চা-চামচ
- লেবুর রস: আধা চা-চামচ
- বিট লবণ: ১ চা-চামচ
- চাট মসলা: আধা চা-চামচ
- পুদিনাপাতা কুচি: ১ টেবিল চামচ
- চিনি: আধা কাপ (প্রয়োজনে বাড়াতে পারেন)
- আগার আগার: ২ টেবিল চামচ
প্রণালি
- প্রথমে কাঁচা আম টুকরা করে ব্লেন্ডারে পেস্ট করে নিন।
- কাঁচা মরিচের বিচি ফেলে দিয়ে কুচি করে নিন।
- আগার আগার ছাড়া বাকি সব উপকরণ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন।
- এবার আগার আগার মিশিয়ে চুলায় জ্বাল দিন। বলক ওঠার পর চুলা বন্ধ করে দিন।
- মিশ্রণটি ডাইসে ঢেলে ঠান্ডা হতে দিন, তারপর নরমাল ফ্রিজে রেখে দিন।
- পুডিং ঠান্ডা হয়ে জমে গেলে কেটে পরিবেশন করুন।
ব্যস, প্রস্তুত আপনার টক-ঝাল-মিষ্টি কাঁচা আমের পুডিং। এটি ফ্রিজে সংরক্ষণ করে পরিবেশন করতে পারেন। গরমের দিনে এই পুডিং সবাইকে মুগ্ধ করবে।


