পাম অলিন কিনতে সরকারের ১৮১ কোটি টাকা ব্যয়
পাম অলিন কিনতে সরকারের ১৮১ কোটি টাকা ব্যয়

মার্কিন যুক্তরাষ্ট্রের পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি নামের একটি প্রতিষ্ঠান থেকে ১ কোটি ৩০ লাখ ৩২ হাজার লিটার পরিশোধিত পাম অলিন কেনা হচ্ছে। এই ভোজ্যতেল কিনতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ২৯ লাখ টাকা। নিম্ন আয়ের যেসব মানুষ লাইনে দাঁড়িয়ে নির্ধারিত পয়েন্ট বা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক থেকে পণ্য কেনেন, তাঁদের কাছে বাজারদরের চেয়ে কম দামে এ তেল বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ভোজ্যতেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আন্তর্জাতিক উন্মুক্ত পুনঃ দরপত্র পদ্ধতিতে ভোজ্যতেল সরবরাহের কাজটি পেয়েছে।

পাম অলিন কী?

পাম অলিন আমদানির সিদ্ধান্ত হলেও দেশে বেশি পরিচিত পাম তেলের নাম। তবে পাম তেল এবং পাম অলিন একই গাছ থেকে পাওয়া যায়। পামতেলে কঠিন চর্বি ও তরল অংশ থাকে। আর পাম অলিনে থাকে শুধু তরল অংশ। সূত্রগুলো জানায়, পাওয়ার হাউস জেনারেল ট্রেডিং এলএলসি কোনো তেল উৎপাদক প্রতিষ্ঠান নয়। এটি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়া থেকে পাম অলিন সংগ্রহ করে। বাংলাদেশের প্রধান ভোজ্যতেলের আমদানি উৎসও এই দুই দেশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মসুর ডাল কেনার প্রস্তাব

একই বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপদ্ধতিতে ২ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৫ কোটি ৬৫ লাখ টাকা। ঢাকার গুলশানভিত্তিক প্রতিষ্ঠান ইজ সার্ভেসেস লিমিটেড থেকে এ ডাল কেনা হবে। এভাবে চার লটে দুই হাজার টন করে মোট আট হাজার টন মসুর ডাল কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিসিবির ট্রাক সেল কার্যক্রম

টিসিবির ট্রাক সেল নির্দিষ্ট কোনো স্থায়ী দোকান নয়। এগুলো ভ্রাম্যমাণ ট্রাক, যা সময়সূচি অনুযায়ী বিভিন্ন জায়গায় থাকে। সারা দেশে সব সময়ের জন্যই ট্রাক সেল কার্যক্রম রয়েছে, তবে রমজানে একটু বেশি থাকে। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৪০০ জন পণ্য কিনতে পারেন। ঢাকায় ৫০টি, চট্টগ্রামে ২০টি, বিভাগীয় শহরগুলোয় ১৫টি করে এবং ৫৫টি জেলায় ৫টি করে ট্রাক বাজার, মাঠ, ওয়ার্ড কমিশনারের অফিসের সামনে, সড়কের পাশে খোলা জায়গা এবং জেলা বা উপজেলা প্রশাসনের নির্ধারিত জায়গায় পণ্য বিক্রি করা হয়।

টিসিবি সাধারণত ভোজ্যতেল, মসুর ডাল, চিনি, ছোলা, খেজুর (রমজানে) বিক্রি করে থাকে। একজন সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা এবং এক থেকে দুই কেজি খেজুর কেনার সুযোগ পান।