ডিম ও সবজির পুষ্টিকর রোল: সহজ রেসিপি
ডিম ও সবজির পুষ্টিকর রোল: সহজ রেসিপি

ডিম ও সবজির পুষ্টিকর রোল

ঘরোয়া স্বাদের সঙ্গে পুষ্টির সমন্বয় চাইলে এই রেসিপিটি হতে পারে দারুণ একটি পছন্দ। ডিমের নরম আবরণে মোড়ানো পাঁচমিশালি সবজির এই পুর শুধু সুস্বাদুই নয়, স্বাস্থ্যকরও বটে। সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই খাবার।

উপকরণ

ডিমের ব্যাটারের জন্য:

  • বড় ডিম ৪টি
  • মুরগির মাংসের মিহি কিমা ৪ টেবিল চামচ
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো
  • চিনি আধা চা চামচ

পুরের জন্য:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • ফুলকপি আধা কাপ
  • গাজর আধা কাপ
  • বরবটি আধা কাপ
  • বাঁধাকপি আধা কাপ
  • মটরশুঁটি আধা কাপ
  • মাশরুম আধা কাপ
  • পেঁয়াজ কুচি আধা কাপ
  • কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
  • লবণ পরিমাণমতো
  • তেল ৪ টেবিল চামচ
  • কারি পাউডার ১ চা চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • মুরগির কিমা আধা কাপ

প্রণালী

প্রথমে কিমা, কর্নফ্লাওয়ার, লবণ ও চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ডিম ফেটিয়ে সেই মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটি ১০–১২ মিনিট রেখে দিতে হবে।

পুর তৈরির জন্য সব সবজি আধা সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে মুরগির কিমা ভালোভাবে ভুনতে হবে। এরপর পর্যায়ক্রমে সব সবজি ও অন্যান্য উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে ফেলতে হবে।

এবার ফ্রাইপ্যান গরম করে সামান্য তেল মাখিয়ে এক কাপ ব্যাটার দিয়ে প্যান ঘুরিয়ে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এক পাশ সেদ্ধ হলে উল্টে অন্য পাশ ভেজে নিতে হবে। এভাবে সবগুলো তৈরি করতে হবে।

প্রতিটি রুটির এক পাশে প্রস্তুত করা সবজির পুর দিয়ে রোল আকারে মুড়িয়ে নিতে হবে। এরপর গোলানো ময়দা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে।

সবশেষে প্রিহিটেড ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করলে কিংবা চুলায় গরম পানিতে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু পাঁচমিশালি সবজি আর ডিমের পুর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ