গরমে সুস্থ থাকার সহজ পাঁচটি উপায়
গরমে সুস্থ থাকার সহজ পাঁচটি উপায়

গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই গরমে সুস্থ থাকার জন্য নানা উপায় বের করছেন সবাই। আবার অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত গরমে শরীরে দেখা দিচ্ছে নানা সমস্যা। সূর্যের কড়া রশ্মিতে শরীরে পানিশূন্যতা দেখা দিচ্ছে। শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাওয়ায় সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হচ্ছে। সেই সঙ্গে হতে পারে হিটস্ট্রোকের মতো মারাত্মক সমস্যা।

পানিশূন্যতা ও লবণ ঘাটতি

পানিশূন্যতা ও লবণের ঘাটতি মেটাতে দিনে অন্তত ৩-৪ লিটার বিশুদ্ধ পানি পান করুন। ঘামের মাধ্যমে শরীর থেকে খনিজ লবণ বেরিয়ে যায়, তাই লেবুর শরবত, ওরস্যালাইন বা ডাবের পানি পান করুন। চা ও কফি কম পান করুন, কারণ এগুলো শরীরকে পানিশূন্য করে।

খাদ্যাভ্যাস ও হজম

খাদ্যাভ্যাস ও হজম ঠিক রাখতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত বা বাইরের খোলা খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকায় রাখুন তরমুজ, শসা, টমেটো ও পাকা কলা, যা শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও আর্দ্র রাখে। হজমশক্তি ভালো রাখতে টকদই এবং শরীর ঠান্ডা রাখতে তকমা দানা বা বেলের শরবত খেতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পোশাক ও সতর্কতা

গরমের সময় আরামদায়ক হালকা ও ঢিলেঢালা সুতির পোশাক পরুন। দুপুরের কড়া রোদ (দুপুর ১২টা থেকে বিকাল ৪টা) এড়িয়ে চলুন। বাইরে বের হওয়ার সময় ছাতা, সানগ্লাস ও সুতির টুপি ব্যবহার করুন।

শারীরিক পরিচ্ছন্নতা

গরমে ঘামাচি বা ত্বকের সমস্যা এড়াতে নিয়মিত গোসল করুন। অতিরিক্ত ঘেমে গেলে ত্বক মুছে ফেলুন এবং সম্ভব হলে দিনে দুবার গোসল করুন।

হিটস্ট্রোক থেকে বাঁচতে

হিটস্ট্রোক থেকে বাঁচতে প্রচণ্ড গরমে একটানা ভারি পরিশ্রম করা থেকে বিরত থাকুন। হঠাৎ করে রোদ থেকে এসে এসির ঠান্ডা বাতাসে না বসে কিছুক্ষণ স্বাভাবিক তাপমাত্রায় বিশ্রাম নিন। এই নিয়মগুলো মেনে চললে নিজে যেমন সুস্থ থাকা যায়, তেমনি পরিবারের অন্য সদস্যদেরও সুস্থ রাখা সম্ভব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ