কাউন চালের পায়েস তৈরির সহজ রেসিপি
কাউন চালের পায়েস তৈরির রেসিপি

কাউন চালের পায়েস বাঙালি ঐতিহ্যের একটি জনপ্রিয় মিষ্টি পদ। নিচে এর উপকরণ ও প্রণালি দেওয়া হলো।

উপকরণ

  • কাউন চাল আধা কাপ
  • দুধ ২ লিটার
  • খেজুরের গুড় আধা কাপ
  • তেজপাতা ১টি
  • এলাচি ৫টি
  • লবণ ১ চিমটি
  • কাঠবাদাম, পেস্তাবাদাম ও কিশমিশ আধা মুঠো করে

প্রণালি

প্রথমে চাল ভালো করে বেছে-ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি প্যানে দুধ জ্বাল দিন। ফুটে একটু ঘন হয়ে এলে তাতে তেজপাতা ও এলাচি দিন। ভেজানো কাউনের চাল ছেঁকে দুধে দিয়ে কম আঁচে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে তলায় লেগে না যায়। এক চিমটি লবণ দিন। চাল সেদ্ধ হয়ে গেলে গুড় দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে আরও ৫–৭ মিনিট রান্না করুন। রান্না শেষে বাদামকুচি, কিশমিশ মিশিয়ে নামিয়ে নিন। বেশি ঘন করা যাবে না। কারণ, কাউনের চাল অনেক তরল শুষে নেয়। ঠান্ডা হলে এমনিতেই ঘন হয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ