ঈদে এলপিজি সরবরাহে আইগ্যাসের কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা
ঈদে এলপিজি সরবরাহে আইগ্যাসের কৌশল

ঈদের আগে গ্রাহকদের সিলিন্ডার মজুতের প্রবণতা ও কৃত্রিম সংকট সামাল দিতে ইউনাইটেড আইগ্যাস মূলত দুটি কৌশল একসঙ্গে প্রয়োগ করে—নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা ও গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরি করা। প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতি অনুযায়ী যেকোনো পরিস্থিতিতে পরিবেশকের প্রতিটি অর্ডার নিশ্চিতভাবে সরবরাহ করে। সরকারি ছুটি শুরু হওয়ার পরও অতিরিক্ত পরিচালন ব্যয় বহন করে প্ল্যান্টগুলো পুরোপুরি সচল রাখা হয়, যাতে একটি সিলিন্ডার ট্রাকও খালি ফিরে না যায়। বার্তা একটাই—বাজারে পর্যাপ্ত এলপিজি সরবরাহ রয়েছে, কোনো সংকট নেই, সিলিন্ডার সহজে পাওয়া যাচ্ছে এবং তাড়াহুড়া করার কোনো কারণ নেই।

ঈদে চাহিদার স্থানান্তর ও সরবরাহ সমন্বয়

ঈদে শহর থেকে গ্রামে চাহিদার বড় স্থানান্তর ঘটে, যা সামাল দিতে আইগ্যাস কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা শুরু করে। আগের বছরগুলোর তথ্য বিশ্লেষণ করে ঈদের সময়ের বাড়তি চাহিদা অনুযায়ী ছুটি শুরুর আগেই সিলিন্ডার সরবরাহ জোরদার করা হয়। পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সারা দেশের বিতরণ কেন্দ্রগুলোতে ধাপে ধাপে সিলিন্ডার পাঠানো হয়।

ডলার সংকটে এলপিজি আমদানি চ্যালেঞ্জ

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বৈদেশিক মুদ্রা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সামলানো ও জাহাজ চলাচলের সময়সূচি ঠিক রাখা—আমদানির প্রতিটি ধাপেই নিখুঁত পরিকল্পনা এবং শক্তিশালী আর্থিক সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা প্রয়োজন। আইগ্যাস ও ইউনাইটেড গ্রুপ—দুটি প্রতিষ্ঠানই পাঁচ দশকের বেশি সময় ধরে বৈশ্বিক ও স্থানীয় পর্যায়ে অত্যন্ত সুনামের সঙ্গে ব্যবসা করছে। আগে থেকে নিখুঁত পরিকল্পনা থাকায় সময়মতো বড় চালান নিশ্চিত করা ও ঈদের চাহিদা আসার আগেই স্টোরেজ পরিপূর্ণ রাখা সম্ভব হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খুচরা বিক্রেতা ও ডেলিভারিম্যানদের জন্য প্রণোদনা

পরিবেশক, খুচরা বিক্রেতা ও ডেলিভারি কর্মীরা প্রতিষ্ঠানটির পুরো সরবরাহব্যবস্থার মূল ভিত্তি ও চালিকা শক্তি। ঈদের উৎসবের সময়ে পরিবেশকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা ও লজিস্টিক সহায়তার ব্যবস্থা রাখা হয়, যাতে পিক সিজনেও বাজারে সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক থাকে। পুরো নেটওয়ার্কের সঙ্গে নিবিড় ও সার্বক্ষণিক সমন্বয় রেখে এই বাড়তি চাহিদা সামাল দেওয়া হয়।

দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা

দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনায় আইগ্যাসের ব্যবসা প্রতিষ্ঠিত। অবকাঠামোতে স্টোরেজ, ফিলিং সক্ষমতা ও সারা দেশে শক্তিশালী বিতরণ ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি, বহুমুখীকরণের মাধ্যমে অটোগ্যাস, শিল্প খাতে এলপিজির ব্যবহার, বাণিজ্যিক ক্ষেত্র ও রেটিকুলেশন ব্যবস্থায় সরাসরি পাইপলাইনের মাধ্যমে বহুতল ভবন ও আবাসিক কমপ্লেক্সে এলপিজি সরবরাহ করা হয়।

বাজার আকার ও ভবিষ্যৎ সম্ভাবনা

বাংলাদেশে এলপিজির মূল্য মূলত আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত এবং মাসে মাসে উল্লেখযোগ্যভাবে ওঠানামা করে। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১৭ লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য বর্তমান বৈশ্বিক দরে প্রায় ২০০ কোটি মার্কিন ডলার (প্রায় ২৪ হাজার কোটি টাকা)। দেশে নগরায়ণ অত্যন্ত দ্রুতগতিতে চলছে, পাশাপাশি শিল্প খাতেও এলপিজির চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। আশা করা হচ্ছে, আগামী বছরগুলোতে এই বাজার ২৫ থেকে ৩০ লাখ মেট্রিক টনে পৌঁছাবে। বিশেষ করে গৃহস্থালির বাইরে অটোগ্যাস ও শিল্প খাত নতুন প্রবৃদ্ধির সীমানা হিসেবে উঠে আসছে।

নিরাপত্তা সচেতনতা উদ্যোগ

নিরাপত্তা আইগ্যাসের কাছে সাময়িক কোনো ক্যাম্পেইন নয়, এটি ব্যবসার সর্বোচ্চ অগ্রাধিকার। সিলিন্ডার সব সময় খোলামেলা ও পর্যাপ্ত বায়ুচলাচলযুক্ত জায়গায় সোজা করে রাখতে হবে। আগুনের বা তাপের উৎস থেকে সিলিন্ডারকে নিরাপদ দূরত্বে বজায় রাখতে হবে। নিয়মিত বিরতিতে রেগুলেটর ও হোস পাইপ পরীক্ষা করা এবং নির্দিষ্ট সময় পর পরিবর্তন করা জরুরি। গ্রাহকদের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহারে উৎসাহিত করা হয়। এ ছাড়া বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের সহযোগিতায় প্ল্যান্টগুলোতে নিয়মিত অগ্নি ও নিরাপত্তা মহড়া পরিচালিত হয়।

অটোগ্যাস ও শিল্প খাতে বিনিয়োগ পরিকল্পনা

অটোগ্যাস এখন জনপ্রিয় বিকল্প জ্বালানি হিসেবে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ এটি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। যেসব এলাকায় প্রাকৃতিক গ্যাসের সংকট রয়েছে, সেখানে শিল্প ও বাণিজ্যিক ব্যবহারকারীরা এলপিজিকে মূল জ্বালানি হিসেবে বেছে নিচ্ছেন। আধুনিক আবাসন প্রকল্পে রেটিকুলেশন গ্যাস সরবরাহের বাজারটাও দ্রুত বড় হচ্ছে। চট্টগ্রামের আনোয়ারায় মাদার টার্মিনাল (১৬,০০০ মেট্রিক টন অন-সাইট স্টোরেজ) এবং রূপগঞ্জের স্যাটেলাইট টার্মিনাল একটি অত্যন্ত শক্তিশালী ভিত্তি দিয়েছে। এখন সারা দেশে অটোগ্যাস স্টেশন ও বিতরণ নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করা হচ্ছে, যাতে এই খাতগুলো যখন পুরোদমে বাড়তে শুরু করবে, তখনই সর্বোচ্চ সেবা দেওয়া সম্ভব হয়। লক্ষ্য হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান যেখানেই হোক না কেন, প্রতিটি প্রান্তিক গ্রাহক যেন শতভাগ নির্ভরযোগ্যতার সঙ্গে সঠিক সময়ে ইউনাইটেড আইগ্যাসের এলপিজি সিলিন্ডারটি হাতে পান।