জর্দা-দই ডেজার্ট: সহজ ও সুস্বাদু ঈদ রেসিপি
জর্দা-দই ডেজার্ট: সহজ ও সুস্বাদু ঈদ রেসিপি

উপকরণ

পোলাও বা বাসমতী চাল দেড় কাপ, খাবার রং সামান্য, ঘি সিকি কাপ, বাদাম ও কিশমিশ ১০-১২টি, আস্ত গরমমসলা (এলাচি ৩-৪টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি), চিনি ১ কাপ বা স্বাদমতো, কনডেন্সড মিল্ক সিকি কাপ, পানি ঝরানো টক দই সিকি কাপ, বেবি সুইটস পছন্দমতো।

প্রণালি

প্রথমে চাল এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। ফুটন্ত পানিতে সামান্য খাবার রং মিশিয়ে নিন। ভিজিয়ে রাখা চাল ৮০ শতাংশ সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে ঠান্ডা করে রাখুন।

কড়াইতে ঘি গরম করে বাদাম ও কিশমিশ হালকা ভেজে তুলে রাখুন। একই ঘিয়ে আস্ত গরমমসলা ফোড়ন দিয়ে দিন। সেদ্ধ করা চাল ও চিনি মিশিয়ে ১০ মিনিট দমে রাখুন। এরপর ভাজা বাদাম ও কিশমিশ মিশিয়ে আরও ৫ মিনিট দমে রেখে নামিয়ে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাজানোর পদ্ধতি

একটি পাত্রে কনডেন্সড মিল্ক ও দই মিশিয়ে রাখুন। পরিবেশন পাত্রে জর্দা সাজিয়ে ওপরে দইয়ের মিশ্রণ ঢেলে দিন এবং বেবি সুইটস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পরামর্শ

এই ডেজার্টটি ঈদের বিশেষ আয়োজনে বা যেকোনো উৎসবে তৈরি করতে পারেন। টক দইয়ের পরিবর্তে মিষ্টি দই ব্যবহার করলেও সুস্বাদু হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ