গরু কিনতে যাওয়া কৃষকের ১ লাখ ২০ হাজার টাকা লুট করল অজ্ঞান পার্টি
কুষ্টিয়ায় অজ্ঞান পার্টির হাত থেকে কৃষকের ১ লাখ ২০ হাজার টাকা লুট

কুষ্টিয়ার মিরপুর থেকে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক। এ সময় তার কাছে থাকা প্রায় এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। সোমবার (১৮ মে) সকালে এ ঘটনা ঘটেছে। কৃষক হানিফ শেখ মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

ছেলের বর্ণনা

কৃষক হানিফের বড় ছেলে মাসুম জানান, সকালে এক লাখ ২০ হাজার টাকা সঙ্গে নিয়ে গরু কেনার জন্য বাড়ি থেকে মেহেরপুরের উদ্দেশে বের হন তিনি। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা সব টাকা নিয়ে ফেলে যায়। পরে বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে নিয়ে আসি। এরপর প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।

থানার প্রতিক্রিয়া

মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, আমি আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে রয়েছি। পরে জানাবো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ