যমুনা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেলে দম্পতি রব্বানী ও রুপালী বেগম। নৌকা চালাচ্ছেন রব্বানী, আর নদীতে জাল ফেলছেন রুপালী। জাল ঝেড়ে নিচ্ছেন রব্বানী, আর এই ফাঁকে জাল মেরামতে ব্যস্ত রুপালী।
বড় মাছের দেখা
জালে পড়েছে বড় একটি আইড় মাছ। জালে ধরা পড়া দুটি আইড় মাছ পেয়ে খুশি রুপালী। জাল তুলছেন রব্বানী, আর আশা নিয়ে তাকিয়ে আছেন রুপালী।
বহু প্রজাতির মাছ
আইড়, রিঠা, চিংড়ি, বেলে, কাজলীসহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছেন মাছশিকারি দম্পতি। এখন নৌকা নদীতে রেখে হাটের পানে মাছ বিক্রির জন্য রওনা দেবেন জেলে রব্বানী।



