ফ্রিজ থেকে পানি পড়ছে? মেকানিক ডাকার আগে ঘরেই করুন এই সহজ সমাধান
ফ্রিজ থেকে পানি পড়ছে? ঘরেই করুন সহজ সমাধান

ফ্রিজের নিচে হঠাৎ পানি জমে থাকতে দেখলে অনেকেই বড় ধরনের ত্রুটির আশঙ্কা করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ছোটখাটো কারণেই ফ্রিজ থেকে পানি পড়ে, যা ঘরেই সহজে সমাধান করা সম্ভব। নিচে পাঁচটি সাধারণ কারণ ও করণীয় তুলে ধরা হলো।

ড্রেন হোল বন্ধ হয়ে যাওয়া

ফ্রিজের ভেতরের পেছনের দিকে একটি ছোট ড্রেন হোল থাকে, যেখানে বরফ গলে তৈরি হওয়া পানি বেরিয়ে যায়। খাবারের কণা বা ময়লা জমে এটি বন্ধ হয়ে গেলে পানি নিচে জমতে শুরু করে। সমাধান: ফ্রিজের প্লাগ খুলে ড্রেন হোল নমনীয় তার বা ড্রপার দিয়ে পরিষ্কার করুন। এরপর কুসুম গরম পানির সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে ছিদ্রে ঢেলে দিন।

ফ্রিজের ভারসাম্য ঠিক না থাকা

ফ্রিজ যদি সমানভাবে না দাঁড়ায় বা সামনে বেশি ঝুঁকে থাকে, তাহলে পানি ঠিকমতো ড্রেনের দিকে না গিয়ে নিচে জমে যেতে পারে। সমাধান: ফ্রিজ সমতল মেঝেতে রাখুন এবং প্রয়োজনে ফ্রিজের পা সমন্বয় করে ভারসাম্য ঠিক করুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দরজার রাবারের সিল নষ্ট হওয়া

দরজার রাবার ছিঁড়ে গেলে বা ময়লা জমলে দরজা ঠিকভাবে বন্ধ হয় না। এতে বাইরের গরম ও আর্দ্র বাতাস ভেতরে ঢুকে অতিরিক্ত জলীয় বাষ্প তৈরি করে, যা পরে পানিতে পরিণত হয়। সমাধান: রাবারের সিল নিয়মিত পরিষ্কার করুন। ফেটে গেলে বা আলগা হলে নতুন সিল লাগান এবং দরজা ঠিকভাবে বন্ধ হচ্ছে কি না নিশ্চিত করুন।

আইস মেকার বা ওয়াটার লাইনে লিকেজ

যেসব ফ্রিজে আইস মেকার বা ওয়াটার ডিসপেনসার রয়েছে, সেগুলোর পানির পাইপ ঢিলা বা ফেটে গেলে পানি পড়তে পারে। সমাধান: ফ্রিজের পেছনের পাইপ ভালোভাবে পরীক্ষা করুন। ফাটল বা লিক থাকলে দ্রুত পাইপ বদলে ফেলুন।

ডিফ্রস্ট ট্রে ক্ষতিগ্রস্ত হওয়া

ফ্রিজের নিচের ডিফ্রস্ট ট্রেতে বরফ গলা পানি জমে। ট্রে ফেটে গেলে বা সঠিক জায়গায় না থাকলে পানি সরাসরি মেঝেতে পড়ে। সমাধান: ট্রে ঠিকভাবে বসানো আছে কিনা দেখুন। ক্ষতিগ্রস্ত হলে নতুন ট্রে ব্যবহার করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কখন মেকানিক ডাকবেন?

ঘরোয়া উপায়ে সমাধানের চেষ্টা করার পরও যদি বারবার পানি পড়তে থাকে, ফ্রিজ ঠিকমতো ঠান্ডা না করে, অস্বাভাবিক শব্দ হয়, অথবা ভেতরে অতিরিক্ত বরফ জমে, তাহলে দেরি না করে একজন দক্ষ মেকানিকের সাহায্য নিন। নিজে খুলে মেরামত করতে গেলে সমস্যা আরও বাড়তে পারে।

মনে রাখবেন, ফ্রিজ থেকে পানি পড়া মানেই বড় ধরনের ত্রুটি নয়। নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা, দরজার রাবার পরীক্ষা করা এবং ফ্রিজ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের সমস্যা অনেকটাই এড়ানো সম্ভব। তাই মেকানিক ডাকার আগে এসব সহজ বিষয় একবার যাচাই করে দেখুন। অনেক সময় এতেই সমস্যার সমাধান হয়ে যায়।