লা রিভের ঈদ-২৬ কালেকশন: উৎসবের পোশাকে মোজাইক শিল্পের ছোঁয়া
লা রিভের ঈদ-২৬ কালেকশন: ফ্যাশনে মোজাইক শিল্প

লা রিভের ঈদ-২৬ কালেকশন: উৎসবের পোশাকে মোজাইক শিল্পের ছোঁয়া

ঈদ উদযাপনের প্রধান মাধ্যম হিসেবে ফ্যাশন ও উৎসবের পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পরিবারের প্রতিটি সদস্যের আলাদা আলাদা পছন্দ ও ইচ্ছা মিলিয়ে ঈদের ফ্যাশন হয়ে উঠেছে রঙিন ও বৈচিত্র্যময়। ঠিক যেন মোজাইক শিল্পের মতো, যেখানে নানান রঙের টুকরো জুড়ে তৈরি হয় একটি বিস্তৃত ও সৌন্দর্যমণ্ডিত চিত্রগল্প। এই ভাবনা থেকেই দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ তাদের ঈদ-২৬ কালেকশন চালু করেছে, যা উৎসবের আনন্দকে নতুন মাত্রা দিচ্ছে।

সংযোগ ও সম্পর্কের প্রতিফলন

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, “ঈদ এমন একটি সময়, যেখানে আমরা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। ঈদ-২৬ কালেকশনের প্রতিটি ডিজাইন সেই সংযোগেরই প্রতিফলন। এই বছরের কালেকশনে লা রিভের ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা সব বয়সী এবং সকল সমাজের মানুষদের জন্য মানানসই হয়।” তিনি আরও যোগ করেন, “এই বছরের ঈদের ফ্যাশনে বেশকিছু লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে মেডিটেরিয়ান প্রিন্টের ব্যবহার বেড়েছে, আবার এই উপমহাদেশে ফারসি সালোয়ার কামিজ, ম্যাক্রো-ফ্লোরাল, স্লিট লাইনে ভারি কাজ, আবায়া-স্টাইল, ড্রপ শোল্ডার, ওয়াইড-লেগের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। প্রিন্ট এবং প্যাটার্নের সকল বৈচিত্র্যই লা রিভের এই ঈদ কালেকশনে ফিউশন করা হয়েছে।”

বৈচিত্র্যময় কালার প্যালেট

ঈদ-২৬ কালেকশনের কালার প্যালেটে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এই মূল রঙগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ। নিউট্রাল প্যালেটে রয়েছে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম, যা পোশাকে এনে দেয় নরম, এলিগ্যান্ট ও ব্যালেন্সড লুক। রিচ প্যালেটে ব্যবহার করা হয়েছে ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু। এই রঙগুলো ঈদের আনন্দ ও উৎসবের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তোলে। আর্থি প্যালেটে রয়েছে ওয়ালনাট ব্রাউন, সয় সস এবং কম্বুচা অ্যাম্বার, যা পোশাকে যুক্ত করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাব। শ্যাডো প্যালেটে রাখা হয়েছে জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু। এই গভীর ও শান্ত রঙগুলো পুরো কালেকশনের সঙ্গে একটি শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করেছে।

সৃজনশীল প্রিন্ট স্টোরি

লা রিভ ঈদ-২৬ কালেকশনের প্রিন্ট স্টোরিগুলোতে ফিউশন করা হয়েছে সৃজনশীলতা এবং সংযোগের অনুভূতি। প্রিন্টস্টোরির মধ্যে চোখে পড়বে অ্যাম্বার হেজ, যা অ্যাম্বার পাথরের রঙ থেকে অনুপ্রাণিত। এই প্রিন্টের ডিজাইনে ব্লেন্ডেড, মিস্টিক শেডগুলো দেখা যাবে। রয়েছে গ্লোবাল গ্রিড এবং সামার প্লেইড প্রিন্ট। এর মোজাইক, প্যাচওয়ার্ক এবং গ্রিড প্যাটার্নের মিশ্রণ আধুনিক এবং ট্রেন্ডি লুক নিয়ে আসে। ভ্রমণ, লোকজ শিল্প এবং আল্পনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে স্পাইসড বোহেমিয়া, যাতে পেইজলি, ফোক-ফ্লোরাল এবং আল্পনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে। পার্টি এবং এক্সক্লুসিভ কালেকশনে মেডিটেরিয়ান এবং ডেকোরেটিফ প্রিন্টস্টোরির ব্যবহার বেশি চোখে পড়বে। গয়নার মতো নকশার কারুকাজ এবং ভারি কাজ এই দুইটি প্রিন্টস্টোরির মূল বৈশিষ্ট্য। কাজের পাশাপাশি জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহারও এই স্টোরিতে বিশেষভাবে চোখে পড়বে।

নারী, পুরুষ ও শিশুদের জন্য ডিজাইন

নারীদের জন্য লা রিভ ঈদ-২৬ কালেকশনে রয়েছে ট্রেন্ডি ফারসি ও ফেস্টিভ সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, লং শার্ট, টপস, আবায়া, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল। পুরুষদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। যেমন, প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট, এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশনের সাথে ট্রেন্ডের সাথে মিলিয়ে ড্রপ শোল্ডার টিশার্টও ডিজাইন করা হয়েছে, যেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউশনটা ঈদেও থাকে। কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো।