বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) ২ ক্যাটাগরির পদে মোট ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ জুন ২০২৬।
পদের বিবরণ
১. মাস্টার
পদসংখ্যা: ০৮টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট। বেতন স্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।
২. চিফ ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০৮টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মেরিন ইঞ্জিনিয়ার অফিসার) অথবা সমমানের সার্টিফিকেট। বেতন স্কেল: ৮৪,০০০-১,৩০,৭১০ টাকা।
বয়সসীমা
২১ জুন ২০২৬ তারিখে অনূর্ধ্ব ৫২ বছর হতে হবে।
আবেদনের নিয়ম
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে হার্ড কপি অথবা সফট কপি (সংযুক্তিসহ) [email protected] (cc to [email protected]) ই-মেইলে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নির্ধারিত আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের ঠিকানা
মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল), বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম।
আবেদন ফি
২০০০ টাকা।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
২৪ এপ্রিল ২০১৯, ১০ মার্চ ২০২০ ও ২১ আগস্ট ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত জানতে বিএসসির ওয়েবসাইট ভিজিট করুন।



