লা রিভের ঈদ/২৬ কালেকশন: উৎসবের পোশাকে মোজাইক শিল্পের ছোঁয়া
ঈদ উদযাপনের প্রধান মাধ্যম হিসেবে উৎসবের পোশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে পরিবারের প্রতিটি সদস্যের আলাদা আলাদা পছন্দের কারণে পোশাক বাছাই করা সহজ কাজ নয়। সবার টুকরো টুকরো ইচ্ছা একত্রিত হয়ে ঈদের ফ্যাশনকে করে তোলে আরও রঙিন ও বৈচিত্র্যময়, ঠিক যেন মোজাইক শিল্পের মতো। নানান রঙের টুকরো জুড়ে তৈরি হয় বিস্তৃত ও সৌন্দর্যমণ্ডিত একটি চিত্রগল্প। এমনই ভাবনা থেকে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ তাদের ঈদ/২৬ কালেকশন লঞ্চ করেছে।
সংযোগের প্রতিফলন হিসেবে ডিজাইন
লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, 'ঈদ এমন একটি সময়, যেখানে আমরা আমাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। ঈদ/২৬ কালেকশনের প্রতিটি ডিজাইন সেই সংযোগেরই প্রতিফলন।' তিনি যোগ করেন, 'এ বছরের কালেকশনে লা রিভের ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা শুধু পোশাক নয়, বরং চিত্রকল্প হয়ে ওঠে। যা সব বয়সী এবং সকল সমাজের মানুষের জন্য মানানসই হবে।'
ফ্যাশনে লক্ষণীয় পরিবর্তন
মন্নুজান নার্গিস আরও উল্লেখ করেন, 'এই বছরের ঈদের ফ্যাশনে বেশকিছু লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে মেডিটেরিয়ান প্রিন্টের ব্যবহার বেড়েছে, আবার এই উপমহাদেশে ফারসি সালোয়ার কামিজ, ম্যাক্রো-ফ্লোরাল, স্লিট লাইনে ভারি কাজ, আবায়া-স্টাইল, ড্রপ শোল্ডার, ওয়াইড-লেগের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। প্রিন্ট এবং প্যাটার্নের সকল বৈচিত্র্যই লা রিভের এই ঈদ কালেকশনে ফিউশন করা হয়েছে।'
বৈচিত্র্যময় কালার প্যালেট
ঈদ/২৬ কালেকশনের কালার প্যালেটে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এই মূল রঙগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ।
- নিউট্রাল প্যালেট: বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম—এই রঙগুলো পোশাকে এনে দেয় নরম, এলিগ্যান্ট ও ব্যালেন্সড লুক।
- রিচ প্যালেট: ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু—এই রঙগুলো ঈদের আনন্দ ও উৎসবের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তোলে।
- আর্থি প্যালেট: ওয়ালনাট ব্রাউন, সয় সস এবং কম্বুচা অ্যাম্বার—এই রঙগুলো পোশাকে যুক্ত করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাব।
- শ্যাডো প্যালেট: জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু—এই গভীর ও শান্ত রঙগুলো পুরো কালেকশনের সঙ্গে একটি শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করেছে।
নারী, পুরুষ ও শিশুদের জন্য কালেকশন
নারীদের জন্য লা রিভ ঈদ/২৬ কালেকশনে রয়েছে ট্রেন্ডি ফারসি ও ফেস্টিভ সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, লং শার্ট, টপস, আবায়া, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।
পুরুষদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। যেমন, প্ল্যাকেটে মিনিমাল ও ভারি কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টিশার্ট, এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশনের সাথে ট্রেন্ডের সাথে মিলিয়ে ড্রপ শোল্ডার টিশার্টও ডিজাইন করা হয়েছে, যেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউশনটা ঈদেও থাকে।
কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্ট সহ ম্যাচিং বটমসের কালেকশন। এছাড়া, টিনদের জন্য রয়েছে উৎসবের পোশাক, যা বয়স-উপযোগী ডিজাইন এবং আধুনিক ফ্যাশনের মিশ্রণে তৈরি করা হয়েছে। বাবা-ছেলে এবং মা-মেয়ের জন্য মিনি-মি কালেকশন যোগ করা হয়েছে, যা ঈদে পুরো পরিবারের মধ্যে উৎসব ও 'ফটো-পারফেক্ট মোমেন্ট' তৈরি করবে।
হোমডেকোর ও অ্যাক্সেসরিজ
লা রিভ হোমডেকোর ও অ্যাক্সেসরিজ বিভাগে ঈদ উপলক্ষে আকর্ষণীয় ডিজাইনের পণ্যসামগ্রী যোগ করা হয়েছে। হোম ডেকোর বিভাগে পাওয়া যাবে নতুন বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম, ক্যান্ডেল, ও ফ্লোর রাগ। অ্যাক্সেসরিজ বিভাগে থাকবে হিলস, স্লিপারস, স্যান্ডেল, শু'জ, ম্যাচিং হ্যান্ডব্যাগ, হেয়ার অ্যাক্সেসরিজ, পুরুষদের বেল্ট, ওয়ালেট ইত্যাদি।
প্রাপ্যতা ও শপিং
লা রিভ ঈদ/২৬ কালেকশন ইতিমধ্যে ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেটের সমস্ত শোরুমে পাওয়া যাচ্ছে। ঘরে বসেই ঈদের শপিং করতে পারবেন লা রিভের ওয়েবসাইট, লা রিভের চ্যাটবট অ্যালিসা এবং লা রিভ অ্যাপের মাধ্যমে। এই কালেকশনটি ঈদের উৎসবকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে।
