কান উৎসবে রূপকথার রাজকন্যা আলিয়া ভাট
কান উৎসবে রূপকথার রাজকন্যা আলিয়া ভাট

কান উৎসবে রূপকথার রাজকন্যা আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাট দ্বিতীয়বারের মতো কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ক্যামেরায় ধরা দিলেন একেবারে রূপকথার রাজকন্যার মতো। তার পরনে ছিল স্বপ্নিল প্যাস্টেল ও মিন্ট—সবুজরঙা গাউন। করসেট স্টাইলের প্রিন্সেস ড্রেসটিতে নরম ফ্লোই সিলুয়েটের ওপর সূক্ষ্ম ফুলেল নকশা, যা তার পুরো উপস্থিতিকে আরও অভিজাত ও পরিশীলিত করে তুলেছে।

ভারী গয়না এড়িয়ে হীরার স্টাড কানের দুল, সাদামাটা হিল, স্লিক বান হেয়ারস্টাইল ও মিনিমাল মেকআপ তার লুকে প্রিন্সেস গ্ল্যামার দিয়েছে। সঙ্গে মুখের পাশে আলগা কিছু দিয়েছে রেনেসাঁ ধাঁচের অভিজাত রোমান্টিক আবেদন।

করসেট গাউনের নিচের ঢেউখেলানো ভলিউমিনাস স্কার্ট পুরো লুকটিকে করে তুলেছে অভিজাত ও কমনীয়। এর ওপরের আইভরি, মস-সবুজ ও হালকা নীলের সূক্ষ্ম নকশা—সবটা মিলে ফরাসি রিভিয়েরার আবহের সঙ্গে দারুণ মানিয়ে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়ার এই লুক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই লুকের প্রশংসা করছেন। আবার কেউ কেউ বলছেন, একই অভিব্যক্তি আর কত! আন্তর্জাতিক ফ্যাশনে আলিয়া কোনো দিন ঐশ্বরিয়া রাই, দীপিকা পাড়ুকোন বা প্রিয়াঙ্কা চোপড়া হতে পারবেন না।

আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে আলিয়া এখন আরও আত্মবিশ্বাসী ও পরিণত স্টাইল আইকনে পরিণত হয়েছেন। এর আগে বিমানবন্দর থেকে নেমে কান চলচ্চিত্র উৎসবে পৌঁছানোর সময় আলিয়াকে অল-ব্ল্যাক মনোক্রোম লুকে দেখা যায়। পরেছিলেন স্ট্রাকচার্ড ব্লেজার, কালো ট্রাউজার আর এসবের সঙ্গী হয়েছিল গুচির অনুষজ্ঞ।

আলিয়ার সেই মিনিমাল অথচ স্টাইলিশ লুকও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দেয়। আলিয়া ভাট এই উৎসবে কোনো সিনেমা নিয়ে আসেননি, বরং গুচি আর ল’রিয়েল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন। সফরে আলিয়ার সঙ্গী হয়েছেন রণবীর কাপুর। ফলে স্ত্রীর কারণে আলোচনায় আছেন তিনিও।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া উপলক্ষে আরও খানিকটা ওজন কমিয়েছেন আলিয়া। মা হওয়ার পর এবারই সর্বোচ্চ ওজন ঝরিয়েছেন। অনেক ভক্ত তাকে পুতুলের মতো সুন্দর, প্রিন্সেস ভাইব বা তরুণ আর ফ্রেশ বলে প্রশংসা করেছে। যদিও কেউ কেউ মনে করেছেন, লুকটি সুন্দর হলেও এতে কান লেভেলের নাটকীয়তা ও গর্জিয়াসনেস কম ছিল।

কানের লালগালিচায় গত বছর অভিষেকে ৩৩ বছর বয়সী আলিয়া গুচির আইকনিক জি জি মনোগ্রাম ও অত্যন্ত দামি ও বিলুপ্তপ্রায় হাজারো সরোভস্কি ক্রিস্টালের শাড়িসদৃশ গাউনে দেখা দেন। এবার কানের লালগালিচায় কী লুকে দেখা দেবেন আলিয়া, ভক্তরা তাকিয়ে আছে অধীর আগ্রহে।