প্রাণ গ্রুপে গ্রাফিক ডিজাইনার পদে চাকরির সুযোগ, আবেদন ৩০ জুন পর্যন্ত
প্রাণ গ্রুপে গ্রাফিক ডিজাইনার পদে চাকরি, আবেদন ৩০ জুন

প্রাণ গ্রুপ সম্প্রতি তাদের প্রতিষ্ঠানের জন্য গ্রাফিক ডিজাইনার (এআই, থ্রিডি এবং মোশন গ্রাফিক্স) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

পদের নাম: গ্রাফিক ডিজাইনার (এআই, থ্রিডি এবং মোশন গ্রাফিক্স)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্রাফিক ডিজাইন, চারুকলা, মাল্টিমিডিয়া, অ্যানিমেশন, ভিজ্যুয়াল কমিউনিকেশন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

অন্যান্য যোগ্যতা

গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। এফএমসিজি, বিজ্ঞাপন সংস্থা, মিডিয়া হাউস, ই-কমার্স বা করপোরেট মার্কেটিং পরিবেশে কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাকরির ধরন ও শর্ত

চাকরির ধরন ফুলটাইম। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা ন্যূনতম ১৮ বছর। কর্মস্থল রাজশাহী। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনের সময়সীমা: ৩ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আবেদনের মাধ্যম অনলাইন। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ