মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ৩২ জন উপপরিদর্শক নিয়োগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ৩২ জন উপপরিদর্শক নিয়োগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১১ গ্রেডের উপপরিদর্শক পদে মোট ৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: উপপরিদর্শক

পদসংখ্যা: ৩২

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

গ্রেড: ১১

শিক্ষাগত যোগ্যতা

কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বৈবাহিক অবস্থা

প্রার্থীদের অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার) এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি (১.৫৭ মিটার)
  • বুকের মাপ: উভয় ক্ষেত্রে ৩০ ইঞ্চি (৭৬ সেমি) এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি (৮১ সেমি)
  • ওজন (অন্যূন): পুরুষ ৫৩ কেজি, মহিলা ৪৬ কেজি

বয়সসীমা

০১ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২৭ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা https://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ