বয়সের ভারে প্রেমের অম্লানতা
বয়সের ভারে প্রেমের অম্লানতা

অলংকরণ: আরাফাত করিম

বয়সের ভারে প্রেমের অম্লানতা

যখন বয়সের প্রগাঢ় থাকবে না, তুমিও হবে স্মৃতির ভারে অবনত। আমরা তখনো ভালোবাসব।

যখন শরীরের চাকচিক্য চলে যাবে, বিবর্ণ হবে শরীর, কাছে টানবে না আর কোনো বাহ্যিক সৌন্দর্য, আমরা তখনো প্রেমে পড়ব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যখন চুলে পাক ধরবে, শরীরের চামড়া যাবে ঘুচিয়ে, চলে যাবার সময় থাকবে দরজায় দাঁড়িয়ে, আমরা তখনো ভালোবাসব।

কাঠগোলাপ, কাচের চুড়ি, খোঁপার ফুল, তখনো বায়না করব। মাঝে মাঝে যাপিত জীবনের বাইরে, বেখেয়ালি হব বয়সের ভাঁড়ে, আমরা সেদিনও ভালোবাসব।

রাগ-অনুরাগ, মান–অভিমানে দুজন দুদিকে চলে গেলেও আবার অলিখিত নিয়মে দুজন দুজনের কাছে আসব, আমরা তখনো প্রেমে পড়ব।

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন: বন্ধুসভা কবিতা/ছড়াকবিতা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ