প্রিয় বই, তোমাকে নিয়ে বিশ্ব বই দিবসের চিঠি
প্রিয় বই, তোমাকে নিয়ে বিশ্ব বই দিবসের চিঠি

ছবি: এআই/বন্ধুসভা

প্রিয় বই,

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস। তোমায় নিয়ে পালন হওয়া এই দিবসে আমি লিখছি। জীবন না থাকলেও জীবিত সত্তার অনেক কিছুই তুমি তুলে ধরো আপন গতিতে। তোমায় সৃষ্টি করে লেখক তার চিন্তার বহিঃপ্রকাশ ঘটান, আর পাঠক খুঁজে পায় তার আপন স্বাচ্ছন্দ্য।

ডিজিটাল যুগে বইয়ের অবস্থান

আজকাল কেউ হয়তো তোমায় বেশি পড়ে না। মোবাইল, ইন্টারনেটের যুগে মানুষ সময় ব্যয় করার জন্য অনেক মাধ্যম হাতে পেয়েছে। তাই তোমার কদর এখন আর অনেকের কাছে নেই। ডিজিটাল হতে গিয়ে অনেকেই তোমাকে মনে রাখে না। আগের দশকগুলোতে তোমায় যতটা আপন করে নিয়েছিল কিশোর, তরুণ কিংবা যেকোনো বয়সের মানুষ, এখন আর সেই হাইপটা দেখা যায় না। সবাই এখন ব্যস্ত, দৌড়ের ওপরে থাকে, তোমায় পড়বে কখন বলো!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বই কি সত্যিই হারিয়ে গেছে?

তুমি যে আসলেই হারিয়ে গেছ, ব্যাপারটা এমন না। বিশ্বে অনেক উন্নত দেশসহ বিভিন্ন দেশে এখনো তোমায় মানুষ পড়ে গুরুত্বের সঙ্গে। দেশ, কাল, সমাজ ভেদে তোমার জাগরণ এখনো বিদ্যমান। তুমি তো হারাতে পারো না, নতুন উদ্যমে, নতুন প্রকাশে তুমি ফিরে আসো বারবার মানুষের মাঝে। বই, অতীতের ঘটে যাওয়া সব ঘটনা, যা বদলানো যায় না, তেমনই চিরন্তন সত্যের মতো অনেকেই তোমায় আপন করে নেয়। তোমায় লিখে সার্থক লেখক, কবি ও সাহিত্যিক হয়ে ওঠে অনেকেই।

ইতি
তোমার পাঠক
হাজীপুর, নরসিংদী

বন্ধুদের লেখা থেকে আরও পড়ুন:
চিঠিপত্র
বই
বন্ধুসভা চিঠি

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ