বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ বারাকাহ ফাউন্ডেশনের
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ

বরেণ্য ব্যক্তিত্ব বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ-এর কর্মময় জীবন নিয়ে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নিয়েছে বারাকাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে আমৃত্যু কাজ করে গেছেন। নাগরিক সমাজের শীর্ষ ব্যক্তিত্ব বিচারপতি রউফ দেশ-জাতির কল্যাণে সবসময় বলিষ্ঠ কন্ঠ ছিলেন। ২০২৫ সালের ০৯ ফেব্রুয়ারী তিনি ইন্তেকাল করেন।

স্মারক গ্রন্থে অংশ নেওয়ার আহ্বান

দেশ-বিদেশে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্খীরা এই স্মারক গ্রন্থে লেখা, স্মৃতিচারণ, গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি ও তথ্য দিয়ে অংশ নিতে পারেন। নির্বাচিত লেখা ও বিষয় অন্তর্ভূক্ত হবে। স্মারক গ্রন্থ সম্পাদনা ও প্রকাশনার জন্য ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সময়সীমা ও যোগাযোগের ঠিকানা

আগামী ৯ জুনের মধ্যে লেখা, ছবি ও তথ্য পাঠানোর অনুরোধ করা হয়েছে। ঠিকানা: দি বারাকাহ ফাউন্ডেশন, ১৮ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মগবাজার রেলগেট, ঢাকা-১২১৭। ই-মেইল: [email protected] হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৩২১ ১৪৩৫২৮ নাম্বারে তথ্য পাঠাতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্য সমৃদ্ধ স্মারক গ্রন্থটি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের অগণিত ভক্ত-অনুরাগীর জন্য প্রেরণা এবং ইতিহাসের উৎস হিসেবে কাজ করবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ