চারদিকে লাল আভা ছড়িয়ে উঠছে সূর্য। জয়সাগর দীঘি, নিমগাছী, সিরাজগঞ্জ। ছবিটি তুলেছেন সাজেদুল আলম।
রবীন্দ্র জন্মজয়ন্তীর মেলা
রবীন্দ্র জন্মজয়ন্তীর মেলায় কারুপণ্য ও হস্তশিল্প প্রদর্শনীতে আগত ক্রেতারা। রবীন্দ্র কাছারিবাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। ছবিটি তুলেছেন আরিফুল গণি।
পদ্মা নদীতে মাছ ধরা
পদ্মা নদীতে নৌকা ভাসিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরছেন এক পেশাদার জেলে। চর শালেহপুর, ফরিদপুর। ছবিটি তুলেছেন আলীমুজ্জামান।
নদীভাঙা চরাঞ্চলে ঘোড়ার গাড়ি
নদীভাঙা চরাঞ্চলে এখনো জীবিকার অন্যতম ভরসা ঘোড়ার গাড়ি, মালামাল নিয়ে চলছেন এক গাড়োয়ান। চরভদ্রাসন, ফরিদপুর। ছবিটি তুলেছেন আলীমুজ্জামান।
জাল দিয়ে মাছ ধরা
জাল দিয়ে মাছ ধরছেন তিনি। কাশিমপুর, মৌলভীবাজার। ছবিটি তুলেছেন আকমল হোসেন।
পদ্মা সেতু প্রকল্প এলাকায় হনুমান
পদ্মা সেতু প্রকল্প এলাকায় খাবারের খোঁজে একটি হনুমান। নাওডোবা, শরীয়তপুর। ছবিটি তুলেছেন সত্যজিৎ ঘোষ।
কাপ্তাই হ্রদের পানি কমেছে
কাপ্তাই হ্রদের পানি কমে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ভেসে উঠেছে হ্রদের তলদেশে ডুবে থাকা পুরোনো কাঠের গুড়ি। কাটাছড়ি, রাঙামাটি। ছবিটি তুলেছেন সুপ্রিয় চাকমা।
খাবারের খোঁজে শালিক পাখি
খাবারের খোঁজে একা শালিক পাখি। নতুনপাড়া, রাঙামাটি। ছবিটি তুলেছেন সুপ্রিয় চাকমা।
গ্রামের পথে হাঁসের কোলাহল
গ্রামের পথজুড়ে হাঁসের কোলাহল, পাল সামলাতে ব্যস্ত খামারিরা। বস্তুল, তাড়াশ, সিরাজগঞ্জ। ছবিটি তুলেছেন সোয়েল রানা।
আধুনিক কৃষিযন্ত্রে ধান কাটা
আধুনিক কৃষিযন্ত্রের সাহায্যে ধান কেটে সড়কে বস্তায় ভরতে ব্যস্ত কৃষকেরা। মানিক চাপড়, সিরাজগঞ্জ। ছবিটি তুলেছেন সোয়েল রানা।
ধান কাটার মৌসুমে প্লাস্টিকের ড্রাম
ধান কাটার মৌসুমে চাহিদা বাড়ায় শহর থেকে প্লাস্টিকের ড্রাম নিয়ে গ্রামে যাচ্ছেন এই বিক্রেতা। জিলা স্কুল মোড়, রংপুর। ছবিটি তুলেছেন মঈনুল ইসলাম।
দুর্গম পাহাড়ে প্রজাপতি
দুর্গম পাহাড়ি এলাকায় প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বাহারি রঙের প্রজাপতি। কাটাছড়ি, রাঙামাটি। ছবিটি তুলেছেন সুপ্রিয় চাকমা।
চা-বাগানের বাংলোয় ফুল
চা-বাগানের বাংলোয় টবে ফুটেছে গোলাপি মোম বেগোনিয়া ফুল। গাজীপুর চা-বাগান, কুলাউড়া, মৌলভীবাজার। ছবিটি তুলেছেন কল্যাণ প্রসূন।



