চট্টগ্রাম ভ্রমণ: বায়েজিদ বোস্তামী যাত্রা ও সকালের নাশতা
চট্টগ্রাম ভ্রমণ: বায়েজিদ বোস্তামী যাত্রা ও নাশতা

সেদিন সকালে ঘুম ভাঙেনি। আগের রাতে আবাসনে ফিরতে কিছুটা দেরি হয়ে যায়। আবাসনের শোবার স্থানটিও আরামদায়ক নয়। ফলাফল, সকাল শুরু হলো দেরিতে। সম্প্রতি চট্টগ্রাম ভ্রমণের এক সকালের গল্প বলছি।

সকালের নাশতা

চটজলদি রেডি হয়ে বহদ্দারহাট এলাকার জামান হোটেলে নাশতা সারলাম। গন্তব্য বায়েজিদ বোস্তামীর দরগাহ। আসল গন্তব্য সেখানে নয়। বায়েজিদ বোস্তামী এলাকায় গিয়ে বাকি গন্তব্য তালাশ করব।

চট্টগ্রামের পাবলিক ট্রান্সপোর্ট

চট্টগ্রাম শহরে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে। নানা রকম বাহন আছে কমবেশি দূরত্বে যাওয়ার জন্য। গণপরিবহনের বিচারে আমার কাছে ঢাকার চেয়ে আরামের মনে হয়েছে। রিকশার অপ্রতুলতার জন্য নানা রকম বাহনের ব্যবহার আছে। চট্টগ্রামের উঁচু–নিচু পাহাড়ি সড়ক রিকশার জন্য খুব উপযোগী নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ