জান্নাত যখন আপনাকেই চাইবে! ছোট্ট এই আমল করুন
জান্নাত যখন আপনাকেই চাইবে! ছোট্ট আমলটি করুন

প্রত্যেক মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা হলো জান্নাত লাভ করা। পৃথিবীতে এমন কাউকে পাওয়া দুষ্কর যে জান্নাত চায় না। তবে ইসলামে একটি সহজ ও ছোট আমল রয়েছে, যার মাধ্যমে জান্নাত নিজেই আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। চলুন জেনে নেওয়া যাক সেই আমলটি কী।

হাদিসের আলোকে আমলটি

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনে সাতবার জান্নাত প্রার্থনা করে, জান্নাত তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। আর যে ব্যক্তি সাতবার জাহান্নাম থেকে আশ্রয় চায়, জাহান্নাম বলে, ‘হে আল্লাহ! তাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।’ (সুনানে নাসাঈ, হাদিস নং ৫৫২২)

নির্ভরযোগ্য দোয়াটি

হাদিসে উল্লিখিত আমলটি হলো নিম্নোক্ত দোয়াটি পড়া:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরবি: اَللّٰهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوْذُ بِكَ مِنَ النَّارِ

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান্নার।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত কামনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি।’

আমলের গুরুত্ব

প্রতিটি মুমিনের উচিত প্রতিদিন এই ছোট্ট দোয়াটি সাতবার করে পড়া। এর মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভে ধন্য হবে। এটি একটি সহজ ইবাদত, যা অল্প সময়েই করা যায়।

সুতরাং, আসুন আমরা সবাই এই আমলটি নিয়মিত করি এবং আল্লাহর রহমত ও জান্নাত লাভের চেষ্টা করি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ