সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মুখ খুললেন ললিত মোদি
সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মুখ খুললেন ললিত মোদি

বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার প্রায় দেড় বছর পর তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি ললিত মোদি। এতদিন এ বিষয়ে নীরব থাকলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাদের সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে সুস্মিতা সেনের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ললিত মোদি নিজেই। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন ও ভক্ত অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলেও আখ্যা দেন। তবে এ ধরনের মন্তব্য নিয়ে কখনও প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি সুস্মিতা সেন। কিন্তু সাবেক প্রেমিকাকে ঘিরে হওয়া কটাক্ষ মেনে নিতে পারেননি ললিত।

সম্পর্ক ভাঙার কারণ ও ললিতের বক্তব্য

সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং সুস্মিতার প্রতি হওয়া সমালোচনার বিরুদ্ধেও কথা বলেন। ললিত বলেন, তাকে ‘গোল্ড ডিগার’ বলা অন্যায় বলেই মনে করি। যদি কাউকে ‘গোল্ড বা ডায়মন্ড ডিগার’ বলতে হয়, তাহলে সেটা আমি। কারণ সুস্মিতা নিজেই এক টুকরো হীরার মতো মূল্যবান মানুষ। সম্পর্কে থাকাকালীন আমি সুস্মিতার জন্য এক টাকাও কখনও খরচ করিনি। বরং ও করেছে। আমার যাবতীয় খরচ ও-ই চালাতো। অথচ অনেকে তাকে ‘গোল্ড ডিগার’ বলে। আমি বলবো তখন ‘পোষ্য প্রেমিক’ হিসেবে আমিই লোভী ছিলাম।

দূরত্বই সম্পর্ক ভাঙার মূল কারণ

ললিত আরও বলেন, সুস্মিতা এমন একজন মানুষ যে কারও থেকে কিছু আশা করে না। আমার জীবনে ও এমনই এক মূল্যবান অধ্যায় যে তার সাথে সম্পর্ক শেষ হলেও গুরুত্ব কমবে না। তিনি জানান, তাদের সম্পর্ক ভাঙার কারণ ছিল মূলত দূরত্ব। সুস্মিতার কর্মজীবন এবং পারিবারিক দায়িত্ব ছিল ভারতে অন্যদিকে ললিতের জীবনকেন্দ্র ছিল লন্ডনে। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভৌগোলিক দূরত্ব সম্পর্ককে প্রভাবিত করে। তবে বিচ্ছেদের পর এখনও তিনি সুস্মিতার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন বলেও স্পষ্ট অবস্থান প্রকাশ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্পর্কের ইতিহাস

ললিত মোদি ও সুস্মিতা সেনের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালের জুলাই মাসে। ললিত মোদি নিজেই সোশ্যাল মিডিয়ায় তাদের অন্তরঙ্গ ছবি পোস্ট করে সম্পর্কের কথা জানান। তিন বছর পেরোতেই ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি হঠাৎই তারা সম্পর্কের ইতি টানেন।