বলিউডের তারকারা ফের চিতাবাঘের প্রিন্টে মেতেছেন। এই প্রিন্ট একসময় সাহসী স্টাইলের প্রতীক হলেও এখন তা গ্ল্যামার ও আত্মবিশ্বাসের অনন্য প্রকাশ। নোরা ফাতেহি, দিশা পাটানি, সুহানা খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, খুশি কাপুরসহ অনেক তারকাই লেপার্ড প্রিন্টের নানা আউটফিটে নজর কাড়ছেন। চলুন, দেখে নেওয়া যাক তাঁদের কিছু স্টাইলিশ লুক।
নোরা ফাতেহির বিচ লুক
লেপার্ড প্রিন্টের ক্রিস-ক্রস বিকিনি টপ ও ম্যাচিং স্লিট স্কার্টে রোদঝলমলে সমুদ্রসৈকতে নজরকাড়া নোরা ফাতেহি। এই বোল্ড বিচ লুককে আরও আকর্ষণীয় করে তুলতে তিনি বেছে নিয়েছেন বড় সোনালি হুপ ইয়াররিংস।
জ্যাকুলিন ফার্নান্দেজের ভারসাচি ড্রেস
ভারসাচি ব্র্যান্ডের ব্রাইট ইয়েলো ও ব্ল্যাক অ্যানিমেল প্রিন্ট স্লিপ ড্রেসে নজর কেড়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। হাই-থাই স্লিট ডিজাইনের এই সাহসী পোশাকটির সঙ্গে বড় গোল্ড হুপ ইয়াররিংস, পায়ে মেটালিক চেইন-স্ট্র্যাপের ব্ল্যাক হিল এবং খোলা চুলে পোজ দিয়েছেন তিনি।
মালাইকার ওয়াইল্ড ডিভা লুক
জমকালো শিমারি গোল্ডেন ও ব্ল্যাক লেপার্ড প্রিন্ট বডিফিট গাউন পরেছেন মালাইকা। ক্রিস-ক্রস হল্টারনেক ডিজাইনের এই মেটালিক ড্র্যাপড আউটফিটের সঙ্গে স্ট্রেইট খোলা চুল, উইংড আইলাইনার ও ন্যুড লিপস্টিকের গ্ল্যামারাস লুকে তিনি যেন ‘ওয়াইল্ড ডিভা’। এছাড়া ফুল-স্লিভ বডিস্যুট এবং ম্যাচিং মিনি শর্টস পরেছেন বোল্ড মালাইকা।
উর্বশী রাউতেলার লং ড্রেস
হাই থাই স্লিট শিফন লেপার্ড প্রিন্ট লং ড্রেসে অভিনেত্রী উর্বশী রাউতেলা যেন ঝড় তুলেছেন। এর সাথে হাই-পনিটেল হেয়ারস্টাইল নজড় কাড়ছে।
দিশা পাটানির কো-অর্ড সেট
অ্যানিমেল প্রিন্টকে আবারও ফ্যাশনের ট্রেন্ডে ফিরিয়ে এনেছেন দিশা পাটানি। অ্যানিমেল-প্রিন্ট কো-অর্ড সেটে তিনি পরেছেন শিয়ার হল্টার টপ আর ফ্লোর-লেংথ স্কার্ট। লুকটি সম্পূর্ণ করতে দিশা পরেছিলেন চাঙ্কি ব্যাঙ্গল।
খুশি কাপুরের বডিকন ড্রেস
রাতের আউটিংয়ে স্টাইলিশ উপস্থিতিতে নজর কেড়েছেন জেন-জি তারকা খুশি কাপুর। এ সময় তিনি পরেছিলেন লেপার্ড প্রিন্টের কাউল নেক বডিকন ড্রেস।
শিল্পা শেঠির শাড়ি
শিল্পা শেঠি এখানে নিজের ক্যাপসুল কালেকশন থেকে একটি শিমারি লেপার্ড প্রিন্ট শাড়ি পরেছেন। সঙ্গে ইউনিক ব্ল্যাক শার্ট-স্টাইল হল্টারনেক ব্লাউজ জুটি হয়েছে।
সুহানা খানের স্লিপ ড্রেস
অ্যানিমেল প্রিন্ট স্লিপ ড্রেসে আবেদন কাড়ছেন সুহানা খান। আকর্ষণীয় ডিপ কাউল নেকলাইনের এই পোশাকটি তাঁর লুকে যোগ করেছে আত্মবিশ্বাসী ছোঁয়া।
অনন্যা পান্ডের রাজকীয় লুক
শ্যানেল ব্র্যান্ডের একটি রাজকীয় লেপার্ড প্রিন্ট ক্রপড জ্যাকেট এবং ম্যাচিং থাই-স্লিট লং স্কার্ট পরেছেন স্টাইলিশ অভিনেত্রী অনন্যা পান্ডে।
দীপিকা পাড়ুকোনের মিনি ড্রেস
অস্ট্রেলিয়ান ডিজাইনার অ্যালেক্স পেরি-এর ডিজাইন করা 'অ্যাডিলিন' কালেকশনের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেপার্ড প্রিন্ট মিনি ড্রেস পরেছেন দীপিকা পাড়ুকোন।
সোভিতা ধুলিপালা ও তামন্না ভাটিয়া
সোভিতা ধুলিপালা পরেছেন ব্ল্যাক ও গোল্ডেন টাইগার স্ট্রাইপ স্ট্র্যাপি ড্রেস। তামন্না ভাটিয়া লেপার্ড প্রিন্ট করসেট মিডি ড্রেস পরেছেন। ডায়মন্ড ও ক্রিস্টাল বসানো স্ট্র্যাপ এবং সুইটহার্ট নেকলাইনের এই ড্রেসে খুব স্টাইলিশ লাগছে তাঁকে।
কারিনা কাপুর খানের শাড়ি
বলি ডিভা কারিনা কাপুর খান লেপার্ড প্রিন্ট শাড়ি পরেছেন। এর সাথে কেপ দেওয়া প্লাঞ্জিং নেকলাইন ব্লাউজ আর হেরিটেজ পোল্কি জুয়েলারি পরেছেন। ছবি: ইন্সটাগ্রাম।



