নীল আকাশ, পিচঢালা পথের দুই ধারে গাছপালা—রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন সাদিয়া জাহান প্রভা। তার ফেসবুক থেকে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি নেপালের পোখারায় ছুটির আমেজে সময় কাটাচ্ছেন।
লেকের ধারে প্রভা
লেকের ধারে বসে থাকা প্রভার আরেকটি ছবি ভক্তদের নজর কেড়েছে। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটিতে প্রায় সাড়ে ৯ হাজার রিঅ্যাক্ট পড়েছে এবং শতাধিক মন্তব্য এসেছে।
প্রকৃতির মাঝে
নীল আকাশে পেঁজা তুলার মতো মেঘ উড়ছে—পোখারার প্রকৃতির মাঝে ছবিটি তুলেছেন প্রভা। ছুটির আমেজে পোখারায় ঘুরতে বেড়িয়ে ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে।
ফেসবুকে পোস্ট করা আরেকটি ছবিতে ৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে এবং প্রায় ৪০০ মন্তব্য এসেছে। আগের তুলনায় কাজ অনেক কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা প্রভা সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন।



