মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’ প্রকাশ
মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম প্রকাশ

বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসঙ্গীতশিল্পী মাকসুরা অন্তরার প্রথম একক অ্যালবাম ‘দিলে আমারে জাগায়ে’। গত ৮ মে সকালে বেঙ্গল ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে অ্যালবামটি প্রকাশ করা হয়। এতে ৮টি ভিন্ন ধারার রবীন্দ্রসঙ্গীত রয়েছে।

অ্যালবামের বিবরণ

অ্যালবামের বাণী ও সুর রবীন্দ্রনাথ ঠাকুরের। কণ্ঠ দিয়েছেন মাকসুরা অন্তরা। সঙ্গীতায়োজন করেছেন অম্লান হালদার। এতে তবলা, সেতার, সরোদ, বাঁশি, বেহালা ও কীবোর্ডসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে অংশ নিয়েছেন একদল সংগীতশিল্পী।

মাকসুরা অন্তরার সংগীতচর্চা

মাকসুরা অন্তরার সংগীতচর্চা শুরু হয় সাত বছর বয়সে। মানিকগঞ্জের সূচনা সঙ্গীত বিদ্যানিকেতনে দীর্ঘদিন প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের রবীন্দ্রসঙ্গীত বিভাগে প্রথম স্থান অর্জন করেন এবং ২০১৫ সালে ছয় বছর মেয়াদি শিক্ষা সম্পন্ন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে তিনি মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে সহকারী শিক্ষক এবং ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের রবীন্দ্রসঙ্গীত বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত শিল্পী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ