বিখ্যাত প্রকৃতিবিদ ডেভিড অ্যাটেনবরোর শততম জন্মদিন আগামী ৮ মে ২০২৬। তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের কথা জানলে যে কেউ বিস্মিত হবেন। মজার বিষয় হলো, ১৯২৬ সালে যখন প্রথম টেলিভিশন আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়, ঠিক সেই বছরেই তাঁর জন্ম। ১৯৫০ সালে বিবিসি চ্যানেলের জনপ্রিয়তা বাড়তে শুরু করলে তিনি তরুণ বয়সে প্রযোজক হিসেবে প্রথম টিভির পর্দায় আসেন। সেই থেকে আজ পর্যন্ত গত ১০০ বছরে টেলিভিশনের যত বড় বড় পরিবর্তন হয়েছে, তার সব কটির সঙ্গেই তিনি ছিলেন। সাদা-কালো যুগ থেকে শুরু করে আজকের ফোর-কে ভিডিও বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম—সব জায়গাতেই তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। তাঁর সহজ ভাষা ও চমৎকার উপস্থাপনার কারণে পৃথিবীকে এত সুন্দরভাবে চিনতে পেরেছি। তিনি প্রকৃতিকে এত কাছে নিয়ে এসেছেন, যা একসময় কল্পনার বাইরে ছিল। কিন্তু তাঁর এত দীর্ঘ কর্মজীবনের মধ্যে সবচেয়ে সেরা কাজগুলো কোনগুলো? চলো, আজ জেনে নিই ডেভিড অ্যাটেনবরোর সেই বিখ্যাত সিরিজ, মুভি ও বইয়ের কথা।
অ্যাটেনবরোর সেরা ডকুমেন্টারি
ডেভিড অ্যাটেনবরো ১৯৫৪ সালে তাঁর প্রথম বিখ্যাত সিরিজ জু কোয়েস্ট (Zoo Quest) দিয়ে তথ্যচিত্র বানানো শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১০০টির বেশি তথ্যচিত্র ও সিরিজ বানিয়েছেন। তাঁর বেশির ভাগ ডকুমেন্টারি বিবিসিতে প্রকাশিত হয়েছে। তবে এর পাশাপাশি নেটফ্লিক্স, অ্যাপল টিভি ও ডিসকভারিতেও তাঁর অনেক চমৎকার কাজ রয়েছে। তাঁর অন্য বিখ্যাত ডকুমেন্টারি সিরিজগুলো হলো:
- লাইফ অন আর্থ (Life on Earth)—১৯৭৯
- দ্য লিভিং প্ল্যানেট (The Living Planet)—১৯৮৪
- দ্য ট্রায়ালস অব লাইফ (The Trials of Life)—১৯৯০
- লাইফ ইন দ্য ফ্রিজার (Life in the Freezer)—১৯৯৩
- দ্য প্রাইভেট লাইফ অব প্ল্যান্টস (The Private Life of Plants)—১৯৯৫
- দ্য লাইফ অব বার্ডস (The Life of Birds)—১৯৯৮
- ব্লু প্ল্যানেট (The Blue Planet)—২০০১
- লাইফ ইন দ্য আন্ডারগ্রোথ (Life in the Undergrowth)—২০০৫
- প্ল্যানেট আর্থ (Planet Earth)—২০০৬
- ফ্রোজেন প্ল্যানেট (Frozen Planet)—২০১১
- আওয়ার প্ল্যানেট (Our Planet)—২০১৯
- সেভেন ওয়ার্ল্ডস, ওয়ান প্ল্যানেট (Seven Worlds, One Planet)—২০১৯
- এক্সটিংশন: দ্য ফ্যাক্টস (Extinction: The Facts)—২০২০
- আ লাইফ অন আওয়ার প্ল্যানেট (A Life on Our Planet)—২০২০
- আ পারফেক্ট প্ল্যানেট (A Perfect Planet)—২০২১
- লাইফ ইন কালার (Life in Colour)—২০২১
- ব্রেকিং বাউন্ডারিজ: দ্য সায়েন্স অব আওয়ার প্ল্যানেট (Breaking Boundaries)—২০২১
- দ্য মেটিং গেম (The Mating Game)—২০২১
- দ্য গ্রিন প্ল্যানেট (The Green Planet)—২০২২
- ডাইনোসোরস: দ্য ফাইনাল ডে (Dinosaurs: The Final Day)—২০২২
- প্রিহিস্টোরিক প্ল্যানেট (Prehistoric Planet)—২০২২
- ফ্রোজেন প্ল্যানেট ২ (Frozen Planet II)—২০২২
- ওয়াইল্ড আইলস (Wild Isles)—২০২৩
- আওয়ার প্ল্যানেট ২ (Our Planet II)—২০২৩
- প্ল্যানেট আর্থ ৩ (Planet Earth III)—২০২৩
- ম্যামালস (Mammals)—২০২৪
- এশিয়া (Asia)—২০২৪
- প্যারেন্টহুড (Parenthood)—২০২৫
- কিংডম (Kingdom)—২০২৫
- সিক্রেট গার্ডেন (Secret Garden)—২০২৬
এ ছাড়া অ্যাটেনবরোর জীবনী নিয়ে আরও কিছু মুভি রয়েছে:
- ওশান উইথ ডেভিড অ্যাটেনবরো (২০২৫): ৯৯তম জন্মদিন উপলক্ষে মুক্তি পাওয়া এই ডকুমেন্টারি মুভির ট্রেলারে তিনি বলেন, ‘পৃথিবীতে প্রায় ১০০ বছর কাটানোর পর আমি এখন বুঝতে পারছি, এই গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ভূমি নয়, সাগর।’
- অ্যাটেনবরো: ৬০ ইয়ার্স ইন দ্য ওয়াইল্ড (২০১২): তাঁর দীর্ঘ ৬০ বছরের দুঃসাহসিক অভিযান ও বর্ণিল ক্যারিয়ারের স্মৃতি নিয়ে তৈরি এই তিন পর্বের ধারাবাহিক।
- ডেভিড অ্যাটেনবোরো: আ লাইফ অন আর্থ (২০২৩): তাঁর দীর্ঘ জীবনের সব অভিজ্ঞতার এক অসাধারণ সারসংক্ষেপ।
- অ্যাটেনবোরো অ্যাট ৯০: বিহাইন্ড দ্য লেন্স (২০১৬): তাঁর ৯০তম জন্মদিন উপলক্ষে তৈরি এই তথ্যচিত্রে দেখানো হয়েছে তাঁর ক্যামেরার পেছনের জগৎ।
- ডেভিড অ্যাটেনবরোর’স ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম অ্যালাইভ: ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের বিলুপ্ত প্রাণীদের কঙ্কালগুলোকে আধুনিক প্রযুক্তিতে জীবন্ত করে তোলেন তিনি এখানে।
অ্যাটেনবরোর লেখা সেরা বই
ডেভিড অ্যাটেনবরো ২০টির বেশি গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যা তাঁর বিখ্যাত ডকুমেন্টারির ওপর ভিত্তি করে। তবে বিভিন্ন সংকলন ও ছোট-বড় কাজ মিলিয়ে তাঁর মোট বইয়ের সংখ্যা ৬০টির বেশি। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হলো:
- জু কোয়েস্ট টু গায়ানা (Zoo Quest to Guiana)
- জু কোয়েস্ট ফর আ ড্রাগন (Zoo Quest for a Dragon)
- জু কোয়েস্ট ইন প্যারাগুয়ে (Zoo Quest in Paraguay)
- কোয়েস্ট ইন প্যারাডাইস (Quest in Paradise)
- জু কোয়েস্ট টু মাদাগাস্কার (Zoo Quest to Madagascar)
- কোয়েস্ট আন্ডার ক্যাপ্রিকর্ন (Quest under Capricorn)
- দ্য ট্রাইবাল আই (The Tribal Eye)
- লাইফ অন আর্থ (Life on Earth)
- দ্য লিভিং প্ল্যানেট (The Living Planet)
- দ্য ফার্স্ট ইডেন (The First Eden)
- দ্য লাইফ অব বার্ডস (The Life of Birds)
- লাইফ অন এয়ার (Life on Air)
- লাইফ ইন দ্য আন্ডারগ্রোথ (Life in the Undergrowth)
- লাইফ ইন কোল্ড ব্লাড (Life in Cold Blood)
- লাইফ স্টোরিজ (Life Stories)
- অ্যাডভেঞ্চারস অব আ ইয়ং ন্যাচারালিস্ট (Adventures of a Young Naturalist)
- জার্নিজ টু দ্য আদার সাইড অব দ্য ওয়ার্ল্ড (Journeys to the Other Side of the World)
- আ লাইফ অন আওয়ার প্ল্যানেট (A Life on Our Planet)
- ওশান: আর্থ’স লাস্ট ওয়াইল্ডারনেস (Ocean: Earth's Last Wilderness)
- লাইফ অন আর্থ: সেন্টেনারি এডিশন (Life on Earth: Centenary Edition)
সূত্র: ডিসকভার ওয়াইল্ডলাইফ, দ্য টেলিগ্রাফ, রয়টার্স, ন্যাশনাল জিওগ্রাফিক, রেডিও টাইমস, আইএমডিবি



