দ্রুত শেষ হবে ইরান যুদ্ধ, আশা ট্রাম্পের
দ্রুত শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ খুব দ্রুত শেষের দিকে এগোচ্ছে। হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে তিনি সমঝোতা চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রয়টার্স এ খবর জানিয়েছে।

সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প

দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে ট্রাম্প বলেন, 'আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।'

দ্রুত সমাধানের আশা

রয়টার্সের বরাতে আরও জানা গেছে, ট্রাম্প বলেন, 'আমি মনে করি বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে। খুব দ্রুতই এর সমাধান হবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তথ্যসূত্র: আল জাজিরা

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ