র‍্যাম্প থেকে পর্দায় সানজিদা, দশ ভিন্ন লুকে মুগ্ধতা ছড়ানো
র‍্যাম্প থেকে পর্দায় সানজিদা, দশ ভিন্ন লুকে মুগ্ধতা

র‍্যাম্পের পরিচিত মুখ সানজিদা তাসনিম এখন অভিনয়েও নজর কাড়ছেন। বেশ কয়টি নাটকে অভিনয় করেছেন এই নবীন অভিনেত্রী। এ বছর শিহাব শাহীনের চরকি অরিজিনালস ওয়েবসিরিজ ক্যাকটাস-এ দেখা গিয়েছে সানজিদাকে। সিলেটের মেয়ে সানজিদা পড়েছেন ফ্যাশন ডিজাইনিং নিয়ে। তাই ফ্যাশনিস্তা হিসেবেও তিনি বেশ এগিয়ে। ইন্সটাগ্রামে নানা আবেদন ছড়ানো লুকে দেখা যায় তাঁকে।

সানজিদার দশটি ভিন্ন লুক

  • প্রথম লুক: স্ট্র্যাপলেস লাল গাউনের সঙ্গে ম্যাচিং মনোক্রোম স্টোল দেখা যাচ্ছে এই লুকে।
  • দ্বিতীয় লুক: বেইজ স্লিকের থাই স্লিট ড্রেস পরেছেন সানজিদা।
  • তৃতীয় লুক: কে-পপ আমেজের হেয়ারস্টাইলের সঙ্গে প্রিন্টেড শর্টস ও স্লিভলেস একরঙা টপ।
  • চতুর্থ লুক: ব্যাকলেস টপের সঙ্গে লাল ফো লেদারের প্যান্ট দেখা যাচ্ছে।
  • পঞ্চম লুক: স্যাটিন শার্ট ড্রেসে সফট গ্ল্যাম মেকওভার।
  • ষষ্ঠ লুক: ডেনিম শর্টস, ক্রপড কমলা টপ আর স্নিকার্স বুটের লুকে সানজিদা।
  • সপ্তম লুক: বেইজ মিনিড্রেসের সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং শর্ট ফার কোট।
  • অষ্টম লুক: স্ট্র্যাপলেস কালো টিউব টপ, কালো লেদার জ্যাকেট আর প্যান্টের বাইকার আমেজের লুক।
  • নবম লুক: ক্ল্যাসিক চেকের মিনিড্রেসের সঙ্গী হয়েছে সাদা চেলসি বুটস।
  • দশম লুক: এখানে সানজিদা পরেছেন কালো টিউব টপ, হাই ওয়েস্টেদ প্যান্ট, কালো লং কোট। অনুষঙ্গে আছে কালো চোকার, কালো ব্যাগ ও ব্রাউন শেডস।

ছবি: ইন্সটাগ্রাম। প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:৪৭।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ